editor
প্রকাশিত: 6:43 PM, September 15, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনা মহামারীর কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর খুলেছে স্কুল-কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীরা স্কুলে ফিরতে শুরু করেছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। করোনাভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রেডিও তেহরান বাংলা বিভাগের প্রচারণার অংশ হিসেবে অনগ্রসর চা জনগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ করেছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার সকাল ১০টায় সিলেট লাক্কাতুরা প্রাথমিক বিদ্যালয়ে “করোনা যুদ্ধে জেগে উঠি সকলে, মাস্ক আমার সুরক্ষা সবার” এই শ্লোগান নিয়ে ছাত্র ছাত্রীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের যেন স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করা হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে উৎসাহিত করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের পরিচালনায় মাস্ক বিতরণ কার্যক্রমের প্রধান আলোচক বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম বলেন, দেশের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের জন্য গত রবিবার দিনটি ছিলো অত্যন্ত আনন্দের। দীর্ঘ দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে প্রাণের সঞ্চার হয়েছে। এখন করোনার প্রকোপ কিছুটা কমলেও এতে স্বস্তির কোন কারণ নেই। যতদিন দেশের বেশিরভাগ জনগোষ্ঠী টিকার আওতায় না আসবে, ততদিন শিক্ষার্থীসহ আমাদের সবাইকে মাস্ক পরিধান করে নিরাপদ দূরত্বে বসে শিক্ষা কার্যক্রম চালাতে হবে।
ছাত্রছাত্রীদের মাস্ক পড়িয়ে দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিদারুল ইকবাল বলেন, বিশ্বের এমন কোন দেশ নেই যে দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েনি। এই ভাইরাসের প্রভাবে আমাদের শুধু শিক্ষা কার্যক্রমের ক্ষতি হয়নি, আমাদের স্বাভাবিক জীবনযাপন, স্বাস্থ্য এবং আর্থিক খাতেও অনেক ক্ষতি হয়েছে। করোনা ভাইরাসের প্রভাব কিছুটা কমলেও এটি পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, মাস্ক পড়তে হবে, নিয়মিত সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে তাহলে আমরা এই মহামারী ভাইরাস থেকে বাঁচাতে পারব।
মাস্ক ও সাবান বিতরণ কার্যক্রমে আরো বক্তব্য রাখেন, লাক্কাতুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী টার্নবুল, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার রনবাহাদুর ঝুটে, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সিলেট লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায়। তাছলিমা আক্তার লিমা ও বিক্রম রায় তাদের বক্তব্যে বলেন, আমরা বরাবরই আমাদের ক্লাবের পক্ষ থেকে জনবান্ধব কার্যক্রম করে থাকি। রেডিও তেহরানের একটি সহযোগী শ্রোতাসংগঠন হিসেবে সমাজের অনগ্রসর চা বাগানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণসহ তাদের মধ্যে সচেতনতা তৈরী করতে পেরে আমরা গর্বিত।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১