editor
প্রকাশিত: 6:20 PM, July 19, 2021
লালাবাজার প্রতিনিধি::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি কাইয়ূম চৌধুরীর উদ্যোগে বৈশ্বিক মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ, অসহায় মানুষের মাঝে বিএনপির মানবিক কর্মসূচীর অংশ হিসেবে ধারাবাহিক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় ১৯ জুলাই সোমবার দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জাফরাবাদে কাইয়ূম চৌধুরীর সার্বিক সহযোগিতায় এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের তত্বাবধানে দুস্থ, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য কোহিনূর আহমেদ, আজিজুল হক মাসুদ, আবু জাহিদ, কয়েছ খাঁন, ফখরুল ইসলাম মেম্বার, রওশন খাঁন, নাছিম আহমেদ, আব্দুল আলীম খোকন, রণি খাঁন, আক্তার হুসেন, মাসুম আহমেদ, ইসলাম হুসেইন সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি, সিলেট-৩ আসনের গণমানুষের নেতা কাইয়ূম চৌধুরী করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্চ ও বালাগঞ্জ এলাকার অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দক্ষিণ সুরমার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯জুলাই/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।