editor

প্রকাশিত: 8:35 PM, December 6, 2021

বিশ্বনাথে দিনমজুর অপহরণ মামলায় ৪ জন কারাগারে

বিশ্বনাথে দিনমজুর অপহরণ মামলায় ৪ জন কারাগারে

বিশ্বনাথে দিনমজুর অপহরণ মামলায় ৪ জন কারাগারে

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে দিনমজুর রিপন আলীকে (২৮) অপহরণ চেষ্টা মামলায় আরও চার আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
রোববার (৫ ডিসেম্বর) সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আমলী আদালতে ওই চারজন হাজিরা দেন।
উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিন নিয়ে নিম্ন আদালতে সময়মত হাজিরা না দেওয়ায় ওই আদালতের বিচারক আসমা জাহান তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠান।
জেলহাজতে পাঠানো চারজন হলেন- দশপাইকা গ্রামের মৃত মহর উল্লাহর ছেলে আব্দুল মতিন (৪৮), তার ভাই আব্দুল মুকিত (৩৫), দক্ষিণ দশপাইকা গ্রামের শুকুর আলীর ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক সুহেল মিয়া (৩৩) ও উত্তর মিরের চর গ্রামের হারু মিয়ার ছেলে এলাইছ মিয়া (৩৫)।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি এ প্রতিবদেককে বলেন, উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজিরা না দিয়ে আবারও জামিন বহালের আবেদন করেন।
এই কারণে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান বিজ্ঞ বিচারক।
জানা গেছে, চলতি বছরের ২৩ এপ্রিল রাত ১২টার দিকে পুলিশ পরিচয়ে সিলেটের বিশ্বনাথে রিপন আলী (২৮) নামের এক দিনমজুর যুবককে অপহরণ করা হয়। সে উপজেলার দশপাইকা গ্রামের দিনমজুর আসদ আলীর ছেলে।
ওইদিন অপহরণ করে নিয়ে অটোরিকশায় করে নিয়ে যাবার সময় স্থানীয় হাবড়া বাজারে (সিলেট-থ-১১-৭১৩৭) নম্বর অটোরিকশাসহ মামলার প্রধান আসামি আব্দুল মতিনের শ্যালক মারুফ মিয়া (৩২) ও আফজাল মিয়াক (৩৫) আটক করে পুলিশে দেওয়া হয়। এসময় অপহৃত রিপনকে উদ্ধার করা হয়।
এরপর আটক দুই শ্যালক মারুফ ও আফজাল এঘটনায় থানা পুলিশের কাছে তাদের দুলাভাইসহ ৭জন জড়িত থাকার কথা জানান।
এ কারণে তাদের দুলাভাই আব্দুল মতিনসহ ৭জনকে আসামি করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন দিনমজুর রিপন (মামলা নম্বর ১৮)।
মামলায় মারুফ ও আফজাল জামিনে থাকলেও আব্দুল হান্নান (৪৬) নামে পূর্ব দশপাইকার অপর এক আসামি এখনও পলাতক রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির