editor
প্রকাশিত: 7:41 PM, November 12, 2021

৩ দফা দাবীতে শ্রমিক অধিকার পরিষদ সিলেটের বিক্ষোভ মিছিল-সমাবেশ
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে “দাম কমাও, মানুষ বাঁচাও” শ্লোগান সামনে রেখে ৩ দফা দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
১২ নভেম্বর শুক্রবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক নাজমুস সাকিব।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুজনের সভাপতিত্বে ও শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সমন্বয়ক ফখরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুন নুর তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সিলেট জেলা শাখার আহবায়ক অংকুর দাস অপু ও জেলা শাখার সদস্য সচিব ডাঃ জোবায়ের আহমেদ তোফায়েল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপাপ্ত সভাপতি রাহাত নেওয়াজ। উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সদস্য মোঃ রুহুল আমীন, জাবেদ আলম, রিয়াজুল ইসলাম , রিয়াজুল হক, সুনাম আহমেদ, আল আমিন, লিমন আহমেদ, জামিল আহমেদ, শামিম আহমেদ, হেলাল আহমেদ প্রমুখ। এছাড়াও বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তেল-গ্যাসের বর্ধিত দাম ও গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে না আনলে শ্রমজীবী মানুষ অনাহার ও কষ্টের মধ্যে জীবন যাপন করবে। বক্তারা নি¤œ আয়ের মানুষের জন্য মাসিক ভিত্তিতে স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু সহ শ্রমিকদের সকল ক্ষেত্রে অধিকার নিশ্চিত করার জোর দাবী জানান।
পরে নেতৃবৃন্দ শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এসে সমাবেশে মাধ্যমে শেষ হয়। বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ