editor
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সামিল না হতে পরে আফসোস করতে হবে: স্যার এনাম উল ইসলাম
যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেস্টার শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আব্দুল মছব্বির সিটি ও স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশন চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও আর্ন্তজাতিক ব্যক্তিত্ব স্যার এনাম উল ইসলাম বলেছেন, যে কোন এলাকায় মসজিদ-মাদ্রাসা নির্মাণের উদ্যোগে নিলে সেটির উন্নয়ন কাজ কোন না কোনভাবে শেষ হয়। যারা মসজিদ-মাদ্রাসার উন্নয়নে সামিল থাকেন তাঁরা পরবর্তীতে তৃপ্তি অনুভব করেন। কিন্তু যারা সুযোগ থাকার পরও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সামিল থাকেন না তাঁরা সুন্দর ভবন দেখে পরবর্তীতে আফসোস করেন। সেজন্য নিজ নিজ এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ কাজে সামর্থ অনুযায়ী সকলের সামিল থাকা উচিত।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে সমানভাবে বিবেচনা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকার প্রতিটি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানে একাধিকবার অনুদান প্রদান করা হচ্ছে।
আমি জনসেবাকে ইবাদত মনে করে জনগণের জন্য কাজ করে যেতে চাই। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের জন্য দোয়া করতে সকল মুসল্লীদের প্রতি আহবান জানান।
তিনি গতকাল সোমবার (২৯ নভেম্বর) ফেঞ্চুগঞ্জ উপজেলার শরীফগঞ্জ জামিয়া মাদানিয়া তাহ্ফীযুল ক্বোরআন ফেঞ্চুগঞ্জ মাদরাসা ও এতিমখানার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রবীন মুরব্বী মাস্টার গোলাম সাইফুদ্দিন এবং মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহিদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা স্যার এনাম উল ইসলামকে মাদ্রাসা ভবন নির্মাণ, নগদ অর্থ প্রদান, এতিমদের জন্য মাসিক খরচ এবং মাদ্রাস বাবুর্চির জন্য ৬ সেট টিন প্রদান করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাওলানা কামাল উদ্দিন জাফরী, শায়েখ আব্দুস শহিদ, মাওলানা সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, সাইফুল ইসলাম ছোটন, হোসাইন আহমদ মিজান, মাওলানা তাজ উদ্দিন, মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোনআন তেলাওয়াত করেন হাফিজ সালমান আহমদ ও কেরাত পরিবেশন করেন আরিফ আহমদ। বিজ্ঞপ্তি

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সামিল না হতে পরে আফসোস করতে হবে: স্যার এনাম উল ইসলাম
5 মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল (১৫ ডিসেম্বর) সোমবার বিকেল ২ ঘটিকার সময় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে মহানগর বিএনপির
1 জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিডি রুমু এর
5 আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৬। এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়- এটি
7 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট
2 ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে আটক ১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী জানিয়েছেন ওয়ার্ড বিএনপির
5 সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে
5 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪
2 সিলেট- ১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের