editor
প্রকাশিত: 11:01 PM, December 10, 2021

কানাইঘাট থানা পুলিশের অভিযানে ৮ পলাতক আসামী গ্রেফতার
কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ১১টি ওয়ারেন্ট ভূক্ত মামলার ৮ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএমের দিক নির্দেশনায় গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এ ৮ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার আগফৌদ নারাইনপুর গ্রামের মৃত মনোহর আলীর পুত্র আলী আকবর (৩১), একই গ্রামের তৈয়ব আলীর পুত্র সাহিন আহমদ (৩৫), মৃত আমির আলীর পুত্র শামীম আহমদ (৪০), ওয়াতির আলীর পুত্র নিজাম উদ্দিন (৫৫), সিরাজ উদ্দিনের পুত্র হারুন রশিদ (৪৭), ঢাকনাইল দক্ষিন এলাকার নুর উদ্দিনের পুত্র বাহার উদ্দিন @ বাহার, পর্বতপুর গ্রামের মৃত আসাদ আলীর পুত্র আব্দুল ওয়াহিদ। পৃথক পৃথক এ অভিযান পরিচালনা করেন কানাইঘাট থানার এসআই এসএম মাইনুল ইসলাম, পীযূষ চন্দ্র সিংহ, সনজিত রায়, এএসআই হুমায়ুন। ধৃত আসামীদের শুক্রবার আদালতে প্রেরন করেছে পুলিশ।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির