editor
প্রকাশিত: 10:05 PM, September 14, 2024
বাংলাদেশে ডিজেল সরবরাহকারী ভারতীয় সরকারি প্রতিষ্ঠান ওয়েল ইন্ডিয়া জানিয়েছে তারা তাদের ডিজেল রপ্তানির অর্থ ঠিকমতো পেয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের উপর দিয়ে তেল পরিশোধনাগার প্রজেক্টের যন্ত্রাংশ পরিবহণেও তাদের কোনো সমস্যা হচ্ছে না।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রণজিৎ রাথ শনিবার (১৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, “আমাদের মধ্যে একটি লেটার অব ক্রেডিট রয়েছে।”
ওয়েল ইন্ডিয়ার নিয়ন্ত্রণাধীন নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) বর্তমানে পাইপলাইনের মাধ্যমে বাৎসরিক ০ দশমিক ১ মিলিয়ন টন ডিজেল বাংলাদেশে পাঠায়। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটি উদ্বোধন করা হয়।
এই পাইপলাইনটির বছরে ১ মিলিয়ন টন ডিজেল পাঠানোর সক্ষমতা রয়েছে। এই পাইপলাইনের পার্বতীপুরে এসে ডিজেল পৌঁছায়। এরপর সেগুলো সারা দেশে যায়।
ভারতের রাষ্ট্রায়াত্ত্ব ওয়েল ইন্ডিয়ার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটি আসামের নুমালিগড়ে অবস্থিত। এটি নিজেদের সক্ষমতা ৩ এমটিপিএ থেকে ৯ এমটিপিএ-তে বাড়াচ্ছে। পরিধি বাড়াতে তাদের প্রয়োজন বেশ কিছু যন্ত্রাংশ।
যেগুলো পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে বাংলাদেশ হয়ে নুমালিগড়ে আসে বলে জানিয়েছেন ওয়েল ইন্ডিয়ার চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলেও এই কার্গোগুলো বাংলাদেশ হয়ে আসতে কোনো সমস্যা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন তিনি।
এদিকে ডিজেলের পাশাপাশি ভারতের কয়েকটি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ। এরমধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ করে আদানি পাওয়ার। তবে তাদের কাছে বাংলাদেশের ৮০০ মিলিয়ন ডলার বকেয়া পড়ে গেছে। এই অর্থ পরিশোধের জন্য সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়েছে আদানি পাওয়ার।
এরমধ্যে ওয়েল ইন্ডিয়া জানালো তারা বাংলাদেশের কাছ থেকে ডিজেল সরবরাহ বাবদ প্রাপ্ত অর্থ ঠিক মতো পেয়ে যাচ্ছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।