editor

প্রকাশিত: 10:35 PM, October 14, 2021

সিলেটে হচ্ছে নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্মসংস্থানের সুযোগ

সিলেটে হচ্ছে নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্মসংস্থানের সুযোগ

সিলেটে হচ্ছে নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্মসংস্থানের সুযোগ

সিলেটে হতে যাচ্ছে নতুন একটি বিদ্যুৎ উৎপাদন প্লান্ট। আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আমেরিকান লিবার্টি পাওয়ার বিডি লিমিটেড সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকায় গড়ে তুলবে নতুন এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

এতে গ্যাস সরবরাহ করবে সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন্ ও ডিস্ট্রিবিউশন সেন্টার। আজ বৃহস্পতিবার সিলেট জালালাবাদ গ্যাস অফিসে এ সম্পর্কিত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যাত্রা শুরু হলো। তেরোটি প্রতিষ্ঠানকে পেছনে ফেলে নতুন এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি টেন্ডার পেয়েছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশীদের নিয়ে গড়া লিবার্টি প্লান্ট বিডি। সর্বোচ্চ পরিমান বিদ্যুৎ উৎপাদনের জন্য এই পাওয়ার প্লান্টের যাত্রাকে মাইলফলক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার দুপুরে জালালাবাদ গ্যাসের কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষর করেন জালালাবাদ গ্যাসের পক্ষে কোম্পানি সচিব মো. শহিদুল ইসলাম ও আমেরিকান লিবার্টি পাওয়ার বিডি লিমিটেডের চেয়ারম্যান মো. এনামুল হক।

প্রায় সাড়ে ৪শ কোটি টাকা ব্যায়ে সিলেটে স্থাপিত এই বিদ্যুত কেন্দ্রটি আগামি বছরের শেষ নাগাদ উৎপাদনে আসবে বলে জানান উদ্যোক্তারা। পুরোপুরি প্রবাসি বিনোয়গের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়। এই বিদ্যুৎ প্রকল্পে সিলেটে শিক্ষিত বেকার তরুণদের কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো: শোয়েব আহমেদ মতিন, মহাব্যবস্থাপক (পরিকল্পনা) প্রকৌ. জসিম উদ্দিন আহমদ, প্রকৌশলী মঞ্জুর আহমদ চৌধুরী ,প্রৌকশলী এবিএম শরীফ, আবু ইউসুফ মিয়া প্রমুখ। আমেরিকান লিবার্টি পাওয়ার বিডি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কাওসার জে চৌধুরী, ডিএমডি আবু সউদ মো. আরাফাত, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, ফাইনান্স ডিরেক্টর শরিফ আহমদ লস্কর ও সাইদ আহমেদ আইটি ডিরেক্টর সহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ।-

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির