editor

প্রকাশিত: 10:19 PM, December 9, 2021

জকিগঞ্জে চেয়ারম্যান পদে ৫১ ও সদস্য পদে ৪৪৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জকিগঞ্জে চেয়ারম্যান পদে ৫১ ও সদস্য পদে ৪৪৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জকিগঞ্জে চেয়ারম্যান পদে ৫১ ও সদস্য পদে ৪৪৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জকিগঞ্জ প্রতিনিধি

পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারীতে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে জকিগঞ্জে বৃহস্পতিবার বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে বিভিন্ন পদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ছিলো উৎসুক জনতার ভীড়। প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিলো পুরো শহর। পাকা ধানের মৌ মৌ গন্ধের সাথে পাল্লা দিয়ে সীমান্তের জনপদে শুরু হয়েছে ভোট উৎসব। আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা জেলার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে রির্টানিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন। জাতীয় পার্টি ও অনান্যদলের প্রার্থীরাও তাদের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত ৯টি ইউপিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী দল ও বিএনপি ঘরানো চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে বারহাল ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন, বিরশ্রী ইউপিতে ২জন, কাজলসার ইউপিতে ৯জন, খলাছড়া ইউপিতে ৫জন, জকিগঞ্জ সদর ইউপিতে ৬জন, সুলতানপুর ইউপিতে ৭জন, বারঠাকুরী ইউপিতে ৫জন, কসকনকপুর ইউপিতে ৫জন, মানিকপুর ইউপিতে ৫জন।

তাছাড়াও ৯টি ইউপির সাধারন সদস্য পদে মোট ৩৫১ জন ও সংরক্ষিত সদস্য পদে মোট ৯৮ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেন। নির্বাচন অফিসের তথ্যমতে, বারহাল ইউপির ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৪৬ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১৩ জন, কাজলসার ইউপির ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৩৯জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৯জন, জকিগঞ্জ সদর ইউপির ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৩২ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১২ জন, সুলতানপুর ইউপির ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৫০ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১২ জন, বারঠাকুরী ইউপির ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৪৪ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১১ জন, কসকনকপুর ইউপির ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৪১ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১২ জন, মানিকপুর ইউপির ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৩৯ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১০ জন, বিরশ্রী ইউপির ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ২৯ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৯ জন, খলাছড়া ইউপির ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য পদে ৩১ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১০ জন দাখিল করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকীব জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থী ও সমর্থকদের মধ্যে সম্প্রীতির বন্ধন থাকায় কোন বিশৃঙ্খলা হয়নি। রোববার মনোনয়নপত্র বাছাই করা হবে। ভোট উৎসব সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি প্রার্থী ও সমর্থকদের সহযোগীতা কামনা করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির