editor
প্রকাশিত: 7:59 PM, June 26, 2021
বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার পৌরশহরে বিশাল বস্ত্র বিতান নামক ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, হামলায় প্রতিষ্ঠানের মালিক আহত, অতঃপর ঐ প্রতিষ্ঠানে পুলিশী অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার! আহত ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীসহ দুজন গ্রেফতার। নাটকীয় ও রহস্যজনক এই ঘটনাটি ঘটেছে বিয়ানীবাজার পৌরশহরের উত্তবাজারে। ২৫ জুন শুক্রবার বেলা ১টা থেকে ৩.৩০ ঘটিকার মধ্যে এই ঘটনা গুলো ঘটে। অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত দুজনসহ ৭ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছে।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের মোহাম্মদ দিনার হোসেন এর মালিকানাধীন বিশাল বস্ত্র বিতান নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান পৌরশহরের উত্তর বাজারে রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনীতির সাথে জড়িত মোহাম্মদ দিনার হোসেন এর সাথে আওয়ামী লীগ নেতা আইয়ুব আলীর বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে। ঘটনার দিন বেলা ১টার দিকে পূর্ব শত্র“তার জের ধরে আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী ১০/১২ জনের একদল লোক নিয়ে বিশাল বস্ত্র বিতানে এসে হামলা চালায়। হামলায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ দিনার হোসেন রক্তাক্ত জখম প্রাপ্ত হন। খবর পেয়ে তার মেয়ে মোছাঃ হালিমা আক্তার শিমু ঘটনাস্থলে ছুটে এসে পার্শ্ববর্তী ব্যবসায়ীদের সহযোগীতায় আহত বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে হামলার ঘটনার পর বিয়ানীবাজার থানায় গোপন সংবাদ আসে বিশাল বস্ত্র বিতানে অবৈধ অস্ত্র ও গুলি মজুদ রয়েছে। খবর পেয়ে আইনি প্রক্রিয়া শেষে বিয়ানীবাজার থানার এসআই সমীরণ দাস সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা ৩টায় ঐ প্রতিষ্ঠানে অভিযান চালান। অভিযানে তলাশিকালে দোকানের ভিতরের এক কোনায় কাপড় দিয়ে মোড়ানো পলিথিন ব্যাগে ১টি ভারতীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এসময় দোকানের কর্মচারী মোঃ হেলাল উদ্দিন কে গ্রেফতার করা হয়। পরে দোকানের মালিক মোহম্মদ দিনার হোসেনকেও গ্রেফতার করে পুলিশ।
অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় থানার এসআই সমীরণ দাস বাদী হয়ে গ্রেফতারকৃত দুজনসহ ৭ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৫, তারিখ ২৫/০৬/২০২১ইং। মামলার আসামীরা হলেন বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের আলী হোসেনের পুত্র মোহাম্মদ দিনার হোসেন (৫৪), ছোটদেশ গ্রামের আরব আলীর পুত্র মোঃ হেলাল উদ্দিন (৩০), ঘুঙ্গাদিয়া গ্রামের মোহাম্মদ দিনার হোসেন এর কন্যা মোছাঃ হালিমা আক্তার শিমু (২০), শ্রীধরা গ্রামের মোঃ ইলিয়াছ আলীর পুত্র মোহাম্মদ জিলুর রহমান (৪০), নবাং গ্রামের ফৈয়াজ আলীর পুত্র আব্দুল বাছিত (৩৫), শ্রীধরা গ্রামের আব্দুল খালিকের পুত্র আব্দুল মুমিত (৪০) ও কোনা গ্রামের তাহির আলীর পুত্র ফারুক আহমদ (৩৫)।
ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ব্যবসায়ী আহত হওয়ার পর ঐ প্রতিষ্ঠানে অবৈধ অস্ত্র রয়েছে বলে পুলিশের কাছে গোপন সংবাদ যাওয়া এবং পুলিশী অভিযানে ঐ প্রতিষ্ঠান থেকে অবৈধ পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনাটি সচেতন মহলে রহস্য ও প্রশ্নের সৃষ্টি করেছে। তাই প্রকৃত সত্য উদঘাটনের জন্য আইন শৃংঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ঘটনাটির সুষ্টু তদন্ত দাবী করেছেন বিয়ানীবাজারের সচেতন মহল।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার কোন খবর পুলিশ জানে না। থানায় আসা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ঐ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেআইনী অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এতে জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান চলছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ