admin
প্রকাশিত: 11:00 AM, September 27, 2024
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধি
সন্তানের মঙ্গল কামনায় সন্তানদের কোলে নিয়েই জলে ডুব দিতে গিয়ে ভারতের বিহারে মৃত্যু হল ৪৬ জনের। মৃতদের মধ্যে শিশু রয়েছে ৩৭ জন। সে রাজ্যের ১৫ টি জেলা থেকে মিলেছে এ মর্মান্তিক মৃত্যুর খবর। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ) বিহার সরকারের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে,” জীবিত পুত্রিকা” নামে ৩ দিনের এক ধর্মীয় রীতি পালিত হয় বিহারে। সন্তানের মঙ্গল কামনা করে মায়েরা ডুব দেন নদীর জলে। আর সেই সময় তাঁদের কোলে থাকেন সন্তানরা ও। আর তা করতে গিয়েই এই মৃত্যুমিছিল।
নিহতদের মধ্যে ৪ জন মহিলা রয়েছে বলেও জানানো হয়েছে। গত বছর এই উৎসবের পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন ২২ জন। এবার এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর মিলেছে। নদীর জলে তলিয়ে গিয়েছেন আর ও ৩ জন। তাঁদের দেহ না মিললেও তাঁদের মৃত বলেই ঘোষণা করেছে বিহার প্রশাসন। তবে নিখোঁজ দেহগুলির সন্ধানে চলছে তল্লাশি অভিযান। এদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। তবে এই ঘটনায় আঙুল উঠেছে প্রশাসনের দিকেও। কেন পর্যাপ্ত পুলিশ প্রহরা ছিল না, উঠেছে প্রশ্ন।
নদী ও পুকুর সহ অন্য যে জলাশয়গুলিতে এই রীতি পালন করতে মানুষের ঢল নেমেছিল সেখানে আরও পুলিশ মোতায়েন করার দরকার ছিল বলে দাবি উঠেছে।
4 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত
5 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য
6 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা
8 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য
4 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়
4 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
6 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
4 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং