editor
প্রকাশিত: 1:27 AM, May 3, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনা আক্রান্ত হয়ে মারা যান সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এরপর ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল এই আসনে। কিন্তু করোনার কারণে পিছিয়ে গেল নির্বাচন। অবশ্য ওই আসনে নির্বাচনী তফসিল আগামী ৮ জুনের পর ৯০ দিনের মধ্যে ঘোষণার প্রজ্ঞাপন জারি করেছে কমিশন।
নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ন কবীর খোন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ওই প্রজ্ঞাপনটিতে গত ২৯ এপ্রিল স্বাক্ষর করেন তিনি।
এতে বলা হয়, সিলেট-৩ আসনটি গত ১১ মার্চ তারিখে শূন্য হয়। সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী উক্ত শূন্য আসনে ৮ জুনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে এই দফায় মেয়াদান্তে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব হচ্ছে না। এ অবস্থায় শূন্য আসনটিতে ৮ জুন পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট জেলা নির্বাচনী কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ৯০ কার্যদিবস পেছানো গেলেও ১৮০ কার্যদিবসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। এই সময়ের পর নির্বাচন পেছাতে হলে সংবিধান সংশোধন ছাড়া বিকল্প নেই।
গত ১১ মার্চ দুপুর দেড়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মাহমুদ উস সামাদ চৌধুরী। পরের দুই নির্বাচনেও তিনি এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়