editor
প্রকাশিত: 6:42 PM, May 18, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলায় এক চীনা নাগরিক ছুরিকাঘাতে নিহতের ঘটনায় তার ওপর সহকর্মী মি. জো চাওকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আহত অবস্থায় বর্তমানে ওই ব্যক্তি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে। মামলায় তাকে (মি. জো চাওকে) পরবর্তীতে গ্রেফতার দেখানো হবে। এছাড়া নিহত চীনা নাগরিক উই ওয়েন ওনটো (৪০)’র স্ত্রী চীন থেকে বাংলাদেশে আসছেন বলেও খবর পেয়েছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টার দিকে নগরীর পশ্চিম পাঠানটুলা নিবাস আবাসিক এলাকার বি ব্লকের ১১/৯ আয়ান ম্যানশনের ৫ম তলার একটি ফ্ল্যাটে সহকর্মীর ছুরিকাঘাতে নিহত হন চীনা নাগরিক উই ওনটো । ওই ফ্ল্যাটে ১২ জন চীনা নাগরিক বসবাস করতেন। তারা সিলেটের কুমারগাঁওস্থ বিদ্যুৎ কেন্দ্রে কাজ করেন।
মঙ্গলবার সকালে অন্য সকল শ্রমিক কাজে চলে গেলে ফ্ল্যাটের একটি কক্ষে থেকে যান উই ওনটো এবং জো চাও। সকাল ৮টার দিকে ব্যক্তিগত বিরোধ থেকে তাদের মধ্যে মারামারি শুরু হয়। খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্র থেকে তাদের সহকর্মীরা ছুটে এসে কক্ষের ভেতর থেকে আহতাবস্থায় উই ওনটো ও জো চাও-কে উদ্ধার করেন। ওনটোকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জো চাও-কে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ জানান, ব্যক্তিগত ঝামেলাকে কেন্দ্র করে দুই চীনা নাগরিক মারামারিতে লিপ্ত হয়। এসময় উই ওনটো ধারালো ছুরি দিয়ে জো চাও’র গলার পেছন ও ডান পায়ের উরুতে আঘাত করে রক্তাক্ত জখম করে। মারামারির একপর্যায়ে জো চাও ছোরা কেড়ে নিয়ে ওনটোর বুকের বাম পাশে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় সহকর্মী চীনা নাগরিকরা ওনটোকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সকাল ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় পুলিশ জো চাওকে আটক করেছে। তাকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ প্রহরায় ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ