editor

প্রকাশিত: 1:01 PM, June 13, 2021

ঘন ঘন ভূমিকম্প তদন্তে সিলেটে জাতীয় কমিটি

ঘন ঘন ভূমিকম্প তদন্তে সিলেটে জাতীয় কমিটি

ডেস্ক রিপোর্ট
সিলেটে ঘন ঘন ভূমিকম্প কারণ জানতে আজ সিলেট এসেছেন ৫ সদস্যের জাতীয় কমিটি।আজ সকালে তারা সিলেট এসে পৌছান । সিলেট আবহাওয়া অফিস তথ্যটি নিশ্চিত করেছে।আরেকটি সূত্র জানায়, বিশেষজ্ঞদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠন করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। গঠিত এ কমিটি সিলেটে সরেজমিনে পরিদর্শন করে সার্বিক বিষয় বিশ্লেষণ করে প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ে জমা দেবে।

সিলেটে গত দু’সপ্তাহে পর পর কয়েক দফা ভূমিকম্পের ঘটনা জনমনে আতংক ছড়িয়ে পরে। এই ভুমিকম্পের কারন নিশ্চিত হতেই মুলত তদন্তে সিলেট এসেছে ৫ সদস্যের জাতীয় কমিটি। প্রাকৃতিক গ্যাস উত্তোলন ক্ষেত্র থেকে ভূমিকম্প হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে তাদের মুল কাজ। পেট্রোবাংলার পরিচালক (প্রোডাক্ট শেয়ারিং কন্ট্রাক্ট) প্রকৌশলী মো. শাহীনুর ইসলাম নেতৃত্বে ৫ সদস্যসের বিশেষজ্ঞ এই কমিটিতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক, বাপেক্সের ১ জন জিএম পর্যায়ের কর্মকর্তা ও পেট্রোবাংলার ১ জন জিএম পর্যায়ের কর্মকর্তা ।

সিলেটে গত দুই সপ্তাহের মধ্যে কয়েক বার বড় ধরণের ভূমিকম্প অনুভূত হয়। গত ২৯ মে সিলেটে ২৪ ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ ৮ বার ও সাড়ে ৩ ঘন্টার মধ্যে ৬ বার ভূমিকম্প হয়। শনিবার সকাল ১০ টা ৫০ মিনিটে সর্বোচ্চ ৪.১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। যার উৎপত্তিস্থল জৈন্তাপুর বলা হয়। তার ঠিক ১০ দিনের মাথায় গত ৭ জুন সন্ধ্যায় মাত্র একমিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠলো সিলেট। সন্ধ্যা ৬টা ২৯ মিনিটের দিকে ৩.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল দক্ষিণ সুরমার জালালপুরে বলা হয়। আবহাওয়া অফিস থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল জৈন্তাপুর ও জালালাপুর বলা হলেও এসব এলাকার মানুষজন ভূমিকম্প টের পাননি। শুধুমাত্র সিলেট নগরে অনুভূত হওয়া ভূমিকম্প নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দেয়। এমনকি এটি প্রাকৃতিক ভূমিকম্প কিনা বিশেষজ্ঞরাও এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

ডিএসএস/১৩জুন২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ