editor
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২১
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে পৃথক দু’টি মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামে দুই ভাইয়ের বিরোধের একটি মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামি স্বামী-স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মির্জা শাফায়েত হোসনের নেতৃত্বে একদল পুলিশ গত রোববার রাতে একজনকে ও আজ সোমবার সকালে দু’জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, ওই গ্রামের মৃত মনহর উল্লার ছেলে আলফু মিয়া (৫১), তাঁর স্ত্রী স্বপ্না বেগম (৪৫) ও তাদের ছেলে উজ্জল মিয়া (২২)।
এদিকে, জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর এলাকার ওয়ারেন্টভুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার মৃত ভোলাকি রবি দাশের ছেলে মহন রবি দাশ ও তার ভাই সমর রবি দাশ।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফারকৃত পাঁচ আসামিকে গতকাল সোমবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
5 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
8 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
2 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
6 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
5 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
4 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
1 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
3 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট