editor
প্রকাশিত: 5:13 PM, August 7, 2021
নিজস্ব প্রতিবেদক
কোভিড-১৯ সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আজিজুর রহমান (রোমান), বলেছেন করোনা হচ্ছে এক অদৃশ্য শক্তি এর বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। সংগ্রামী জাতি হিসেবে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নসহ সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই মহামারী থেকে মুক্ত হতে পারি। এজন্যে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সবসময় মাস্ক ব্যবহার করতে হবে।
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এর ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ৬ আগস্ট শুক্রবার বিকেলে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এর প্রেসিডেন্টের গ্রামের বাড়ি পীরেরচক গ্রামে শতাধিক গরীব অসহায় দুস্থ রোগীকে স্বাস্থ্যবিধি মেনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার ময়নুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের আবাসিক সার্জন ডা. অনুপমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক্ট এডিশনাল সেক্রেটারি পিপি রোটারিয়ান মোঃ ইয়াকুতুল গণি ওসমানী, এডিশনাল জোন কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান মোঃ আজিজুর রহমান, এসিস্ট্যান্ট গভর্নর পিপি রোটারিয়ান মোঃ আবু সুফিয়ান, রোটারিয়ান মোঃ আক্তার চৌধুরী রুবেল, রোটারিয়ান মোঃ আব্দুল বাছিত, রোটারিয়ান মোঃ আসাদুজ্জামান রনি, রোটারিয়ান তাহমিনা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন পিরের চক সবুজ সাথী যুব সংঘের সভাপতি শাহজাহান আহমদ ও সাধারণ সম্পাদক রেজয়ান আহমদ প্রমূখ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট বাস্তবায়ন করা হয়। এগুলো হচ্ছে_ ফ্রি মেডিকেল ক্যাম্প, ডায়াবেটিক পরীক্ষা ও সচেতনতা, আই ক্যাম্প ও সচেতনতা লিফলেট বিতরণ, মা ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও লিফলেট বিতরণ, বৃক্ষ রোপন ও বৃক্ষের চারা বিতরণ, ফোর ওয়ে টেস্টের স্টিকার স্থাপন ও বিতরণ, সেইফ ও ক্লিন ডিংকিং ওয়াটার সচেতনতা লিফলেট বিতরণ, কোভিড-১৯ সচেতনতা লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ, বয়স্ক ১০ জনকে আর্থিক সহায়তা প্রদান ও রান্না করা খাবার বিতরণ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এর কার্যক্রমের ভূয়সী প্রসংসা করে বলেন রোটারী ক্লাব অতিমহামারীর মধ্যেও অসহায়দের মাঝে আশার আলো দেখাচ্ছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/আগষ্ট/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।