editor

প্রকাশিত: 3:03 PM, October 6, 2021

মাদকের মামলায় সিলেটে ০১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মাদকের মামলায় সিলেটে ০১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের হাজারীচক গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বেলাল আহমদ উরফে মেজর কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০,০০০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত মো.মিজানুর রহমান ভূইয়া।

মঙ্গলবার ০৫ অক্টোবর এ রায় ঘোষণা করা হয়। মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালে ২১ জানুয়ারি জকিগঞ্জ থেকে ২৬৫ বোতল নিয়ে সিলেটে আসার উদ্দেশ্যে বেলাল আহমদ উরফে মেজর শেওলা নামক স্থান থেকে পুলিশ একটি সিএনজি অটোরিকশা সহ গ্রেফতার করে। এ ঘটনায় জকিগঞ্জ থানায় একটি মামলা (জিআর ১২/১৬) দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল ৫ অক্টোবর মঙ্গলবার সিলেট জেলা ও দায়রা জজ অতিরিক্ত ৩য় আদালতে এ মামলার রায় ঘোষণা করা হয়। মামলার রায়ে আসামি বেলাল আহমদ উরফে মেজর কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। এ মামলায় জকিগঞ্জ উপজেলার আমলশীদ এলাকার কবির আহমদ ওরফে বিচি কবির নামক একজন কে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আদালত কর্মকর্তা সৈয়দ আনোয়ারুল ইসলাম। রায় ঘোষণা করার সময় আসামী বেলাল আহমদ ওরফে মেজর আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এই মামলায় আসামী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন এড.আব্দুল খালিক। তিনি জানান,তাঁর আসামি ন্যায় বিচার পাননি, তারা উচ্চ আদালতে আপীল করবেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এড.জসীম উদ্দীন জানান, মামলায় রাষ্ট্র পক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমান করতে সক্ষম হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে আমাদের তরুন সমাজ কে বাঁচাতে এই রায় মাইলফলক হিসেবে থাকবে। অপরাধীরা অপরাধ করতে নিরুৎসাহিত হবে।

 

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৬/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ