editor
প্রকাশিত: 7:56 PM, August 19, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের ঠাই এই বাংলার মাঠিতে হবে না। বাংলার জনগণ তাদের বিচার করেছে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া মহান আদর্শের পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্য উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে ৩০ বছর আগে এদেশ ধনী রাষ্ট্রে পরিণত হতো। তিনি বলেন, বঙ্গবন্ধু অবিসংবাদিত নেতা। তাঁর অসমাপ্ত কাজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে চলছে।
তিনি গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর রায়নগরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা শাখার সভাপতি এইচ.আর শাকিলের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সহ-সভাপতি সৈয়দ মুত্তাকিম আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ প্রমুখ। এর আগে বাদ আসর স্থানীয় বাইতুল বরাত জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাত বরণ কারীদের রুহের মাগফিরাত কামনা করে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্রনায়ক আকবর হোসেন খান পাঠান ফারুক এমপির সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ