editor

প্রকাশিত: 5:00 PM, January 6, 2022

কুশিয়ারা নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেতে ৮কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে: সিলেটে পানি সম্পদ উপ-মন্ত্রী

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে কুশিয়ারা নদী ভাঙন কবলিত এলাকা নৌকাযোগে পরিদর্শন করেছেন পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম, এমপি।

পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম, এমপি’র কুশিয়ারা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন উপলক্ষে ফেঞ্চুগঞ্জ ডাকবাংলো প্রঙ্গনে ৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল বাসিত টুটুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম, এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারন সম্পাদক এডভোকেট শামীম আহমদ, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, কুশিয়ারা নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেতে ৮কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। একনেক সভায় অনুমোদন হলে এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। প্রকল্পের কাজ শুরু হলে কুশিয়ারা নদীর উভয় পারের মানুষ সুফল ভোগ করবে। ঝুঁকিপূর্ণ এলাকায় যেহেতু স্থায়ী প্রকল্প নেওয়া হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের মানুষ অনেকাংশে পানিবন্দিত্বের হাত থেকে, নদী ভাঙন থেকে রক্ষা পাবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের রোলমডেল বিদেশী সাহায্য ছাড়া দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মান করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্ম নিয়ে ভাবেন, সেজন্য তিনি আগামীর বাসযোগ্য বিশ্বমানের সুবিধা সম্বলিত বাংলাদেশ গড়তে চান। সেজন্য তিনি ডেল্টাপ্লান-২১০০ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। আর এই মহাপরিকল্পনার সিংহভাগ কাজই পানি সম্পদ মন্ত্রণালয় বাস্তবায়ন করবেন। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সারাদেশে নদীভাঙন ও জলাবদ্ধতার কোনো সমস্যাই থাকবে না।

এসময় পানি সম্পদ উপ-মন্ত্রীর সাথে ছিলেন, ফেঞ্চুগঞ্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার, সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত দায়িত্বে তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ সহ জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির