editor

প্রকাশিত: 4:21 PM, October 9, 2022

জাফলংয়ে মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণার ‘হুঙ্কার’

জাফলংয়ে মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণার ‘হুঙ্কার’

জাফলংয়ে মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোয়ারিগুলোতে পাথর উত্তোলনে সায় দিচ্ছেন না প্রশাসনের কর্মকর্তারা। ক’দিন আগে বিভাগীয় কমিশনার জানিয়ে দিয়েছেন পাথর উত্তোলনে সম্মতি নেই প্রশাসনের। জেলা প্রশাসকও জানিয়েছেন, অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন করতে দেয়া হবে না। সামনেই মৌসুম। কোয়ারি খোলার অপেক্ষায় লাখো শ্রমিক। এবার পাথর কোয়ারি লিজে দেয়া হবে কিনা- এ নিয়ে এখনো খনিজ উন্নয়ন ব্যুরো থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি। এই অবস্থায় জাফলংয়ে শ্রমিকরা মাঠে নেমেছেন। গতকাল জাফলংয়ে হাজারো শ্রমিক শোডাউন করেছে। আর এই শোডাউনে ঘটে গেছে নানা ঘটনা। এরমধ্যে একটি ঘটনায় তোলপাড় চলছে সিলেটজুড়ে।

গতকালের শোডাউনের আয়োজন করেছিল জাফলং পাথর ব্যবসায়ী সমিতি। এই সমিতিতে জাফলংয়ের সব পাথর ব্যবসায়ীদের অন্তর্ভুক্তি রয়েছে। এই সংগঠনের মাধ্যমে অতীতে নানা সময় কোয়ারি খোলার দাবিতে আন্দোলন চালানো হয়েছে। গতকাল দুপুরে জাফলংয়ের কেন্দ্রবিন্দু মামার দোকানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জাফলং পাথর উত্তোলন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, কোয়ারি বন্ধ থাকায় এলাকার সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদকে অবাঞ্ছিত ঘোষণা করেন। কোয়ারি বন্ধ রাখার বিষয়ে তিনি মন্ত্রী ইমরান আহমদকে দায়ী করেন। তার এই বক্তব্যের পর সমাবেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। আব্দুস সালামকে পূর্ব জাফলং আওয়ামী লীগের বিভিন্ন নেতার পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে জানিয়ে নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দেন। একইসঙ্গে সমাবেশ চলার সময়ও আব্দুস সালামের বিরুদ্ধে কিছু সংখ্যক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেন।

পরে সমাবেশস্থলে আসেন জাফলংয়ের বাসিন্দা ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামছুল আলম। তিনি বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণার পাল্টা জবাবও দেন। শামসুল আলম তার বক্তৃতার শেষদিকে বলেন, ‘যারা মন্ত্রী মহোদয়কে অবাঞ্ছিত ঘোষণার সাহস দেখিয়েছে আগামীতে তাদেরও জবাব দিতে হবে।’ তবে বক্তব্যের শুরুতেই জাফলং পাথর কোয়ারি সচল রাখার জন্য তার ভূমিকা ও প্রশাসনের নানা চাপের বিষয় তুলে ধরেন। সামছুল বলেন, ‘অতীতে আমার পরিবার আপনাদের পাশে ছিল, আজো আছি, আগামীতেও থাকবো। এই মামার দোকান পয়েন্টে আমাদের বক্তব্য শুনলে হবে না। এই বক্তব্য পৌঁছাতে হবে আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান পর্যন্ত। আজকে যারা এই আয়োজন করেছেন- তাদের একটি টিম আমাদের এলাকার সংসদ সদস্য ও মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে যোগাযোগ করে কীভাবে আমাদের এই মেসেজ প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছানো যায় সেটি করতে হবে। তবেই সেটি হবে আমাদের জন্য মঙ্গল।’ সামছুল বলেন, ‘আজকে যারা পরিবেশের দোহাই দিচ্ছে, আমি আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাই; পরিবেশে গাড়ি যদি জাফলংয়ে আসে সেটি ভেঙে দিন।

এই মামার দোকানে আমি একদিন ইউএনও বিশ্বজিৎকে গালি দিয়েছিলাম। পরে তার লেখনির মধ্যদিয়ে আমার উপর দিয়ে চড়াইউৎরাই গেছে। আমাদের এই পরিবেশবাদীরা সব করছে। আমরা ডলার দিয়ে ভারত থেকে পাথর আনি। এতে করে রিজার্ভ কমছে। হিসাব করে দেখেন গত কয়েক মাসে কতো রিজার্ভ কমেছে। আমরা ডলার দিয়ে পাথর আনছি অথচ আমাদের কোয়ারি বন্ধ। আমরা চাই ইসিএ এলাকা বাদে অন্য এলাকায় পাথর উত্তোলনের সুযোগ দেয়া হোক।’

এদিকে, সমাবেশের আয়োজকরা তার এই বক্তব্য মেনে নিয়ে পরবর্তী কার্যক্রম চালিয়ে যেতে সম্মতিও দিয়েছেন। জাফলং পাথর কোয়ারি দেশের অন্যতম পাথর কোয়ারি। উজানের সীমান্ত এলাকা হচ্ছে পর্যটন এলাকা। দেশ-বিদেশ থেকে এখানে পর্যটকরা বেড়াতে আসেন। প্রায় ১০ বছর আগে জাফলং কোয়ারি ও আশপাশ এলাকায় নির্বিচারে পাথর উত্তোলন করায় কোয়ারির একাংশকে পরিবেশ সংকটাপন্ন এলাকা বা ইসিএ জোন হিসেবে চিহ্নিত করা হয়। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ইসিএ জোন এলাকা হওয়ার কারণে প্রায় ১০ বছর ধরে পাথর উত্তোলন বন্ধ রয়েছে জাফলং কোয়ারিতে। এতে করে ফিরেছে আগের পরিবেশ। এই অবস্থায় অপেক্ষায় থেকে থেকে এখনো ইজারায় দেয়া হয়নি জাফলং পাথর কোয়ারি। সরকারের তরফ থেকেও সে ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। অন্যদিকে- চাহিদা পূরণে ভারতের পাথরের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। প্রতিদিন ভারত থেকে শতকোটি টাকার পাথর আসে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ কারণে জাফলং পাথর কোয়ারি সচল করার দাবিতে গতকাল মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মন্ত্রীকে হঠাৎ করে এক বক্তা অবাঞ্ছিত ঘোষণা করায় তোলপাড় শুরু হয়। আওয়ামী লীগ নেতা সামছুল আলমের তরফ থেকে পাল্টা জবাব দেয়ার পর এখন তোলপাড় চলছে এলাকায়। ক্ষোভও বিরাজ করছে। আয়োজকরা জানিয়েছেন, মন্ত্রীকে অ্যাটাক করার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। যারা সমাবেশে এসেছিলেন সবাই যে ভালো নিয়তে এসেছেন বলা মুশকিল। কেউ কেউ সমাবেশকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। এটা খুবই দুঃখজনক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির