editor

প্রকাশিত: 6:18 PM, December 10, 2021

বিশ্বনাথ মুক্তদিবস পালিত : দিবসটি সরকারিভাবে পালনের জোর দাবি

বিশ্বনাথ মুক্তদিবস পালিত : দিবসটি সরকারিভাবে পালনের জোর দাবি

বিশ্বনাথ মুক্তদিবস পালিত : দিবসটি সরকারিভাবে পালনের জোর দাবি

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ মুক্ত দিবস উপলক্ষে ‘বিজয়ের গল্প’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিশ্বনাথ মুক্ত দিবস তারিখ নিয়ে জটিলতা শেষ হয়েছে বিগত দেড় যুগ আগে। সে সময় মুক্তিযোদ্ধারা বসে তাদের মতামতের ভিত্তিতে ১০ তারিখ নির্ধারণ করা হয়েছিল। এখন একটি মিমাংশিত বিষয় নিয়ে নতুন করে রাজনীতি না করার আহবান জানান বক্তারা। পাশাপাশি আগামী বছর থেকে দিবসটি সরকারিভাবে পালনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, অসাম্প্রদায়িক দেশ গঠনের লক্ষ্যে দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু বিজয়ের ৫০ বছরে এসেও অসাম্প্রদায়িক দেশ গঠনে আন্দোলন করতে হচ্ছে আমাদের। তারা বলেন, মুক্তিযোদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সম্প্রতির সেতুবন্ধনে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা স্মৃতিস্তম্ভে প্রতি বছরের ন্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বনাথ থিয়েটার। থিয়েটারের সভাপতি আনহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, থিয়েটারের উপদেষ্ঠা সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ, গণতন্ত্রী পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, জাতীয় কবিতা পরিষদ বিশ্বনাথ শাখার সভাপতি কবি আব্দুল হান্নান ইউজেটিক্স, বিশ্বনাথ কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক কবি শামীম আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না।
থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন নাঈম, শহীদ দীগেন্দ্র কুমার দাস স্মৃতি পরিষদের সভাপতি বিজন চন্দ্র দাশ বিজয়, প্রেসক্লাবের সদস্য বদরুল ইসলাম মহসিন, থিয়েটারের সদস্য শফিক রুহিন, মাজহারুল ইসলাম, আব্দুল হাকিম, ফয়জুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে ১০ ডিসেম্বর (আজ) বীর প্রতিক সিরাজুল ইসলাম ও ১ ডিসেম্বর মরতুজ আলীর মৃত্যুতে এবং সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির