editor
প্রকাশিত: 12:08 PM, February 12, 2022

সায়েম আহমেদ চৌধুরী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর। (ইনসেটে সায়েম আহমদ চৌধুরী ফাইন ছবি)।
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর সিটি সেন্টারের লাবন্য ফেব্রিক্স ও ফেবিক্স জোনে সন্ত্রাসী হামলা ও ভাংচুর। যুক্তরাজ্যে প্রবাসী সায়েম আহমেদ চৌধুরী মালিকাধীন প্রতিষ্ঠান গুলোতে আজ অর্তকিত হামলায় চালিয়েছে সন্ত্রাসীরা। হামলাকারীরা প্রতিষ্ঠানের কর্মচারীর কাছ থেকে সায়েম আহমেদ চৌধুরী কথা জিজ্ঞাস করে। কর্মচারী সায়েম আহমেদ চৌধুরী দেশের বাহিরে অবস্থার করছে এই কথা বলার সাথে সাথে তার উপর হামলা চালায় ও দোকান ভাংচুর করতে থাকে এবং দোকানের ক্যাশ কাউন্টার ভেঙ্গে টাকা লুট করে নিয়ে যায়।
এই বিষয়ে সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আব্দুস সামাদ জানান, রাতে সবাই যখন সারাদিনের হিসেব নিয়ে নিজ নিজ দোকানে ব্যস্ত ঠিক সেই মুহুর্তে মুখোশ ধারী সন্ত্রাসীরা অর্তিকিত ভাবে হামলা চালিয়েছে সায়েম আহমেদ চৌধুরী ব্যবসা প্রতিষ্ঠানে। হামলায় প্রতিষ্ঠানে কর্মচারী ও মার্কেটে প্রহরী গুরুত্বর আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তখন ব্যবসায়ীরা জড় হতে থাকলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলাকারীরা দোকানে থাকা নগদ টাকা ও জরুরি কাগজপত্র লুটপাট করে নিয়ে যায়। এই হামলায় প্রায় ২০/২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এসএমপির কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ এস এম আবু ফরহাদ হামলার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমি শুনেছি বিষয়টি রাজনৈতিক।
অপরদিকে সায়েম আহমেদ চৌধুরী বড় ভাই গোলাম আম্বিয়া চৌধুরী জানান, ৯৯৯ ফোন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে যায়। পরে অভিযোগ নিয়ে কোতোয়ালী থানায় গেলে থানা কতৃপক্ষে অভিযোগ আমলে না নিয়ে আমার সাথে অসৌজ্যন মূলক আচরন করেন।
এই ঘটনার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মখন মিয়া, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক নজমুল হক ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বলেন, যারা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যবসার শাস্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায় তারা দেশ ও জাতির শত্রু। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবন্ধ থাকতে হবে। আর সায়েম আহমেদ চৌধুরী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে কাল আপনার প্রতিষ্ঠানে হামলা চালাবে। হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনি প্রতিরোধ গড়ে তুলতে হবে। এঘনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
6 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
6 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
8 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
1 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
7 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
7 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।