editor

প্রকাশিত: 9:23 PM, March 3, 2022

জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সম্পন্ন

জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সম্পন্ন

জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সম্পন্ন

4

জৈন্তাপুর প্রতিনিধি

3

জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. লিয়াকত আলী’র সঞ্চালনায় আজ বৃহস্পতিবার (০৩ মার্চ’২২) বিকেল ২ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

8

সভায় সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ, এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের
ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ নিজাম উদ্দিন।

সভায় জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নিজ নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও লিখিত সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করা হয়।

2

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কাজ শুরু হয়। সভায় সাম্প্রতিক সময়ে নিহত জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের স্মরণে শোক প্রকাশ করা হয়।

সভায় নিম্নলিখিত নির্দেশনা প্রদান করা হয়:

দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আগামী ১ (এক) সপ্তাহের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের নিয়ে ৬টি সাংগঠনিক টিম গঠন করে ৬টি ইউনিয়নে সাংগঠনিক দায়িত্ব প্রদান করা।

আগামী ১ (এক) সপ্তাহের মধ্যে মেয়াদোত্তীর্ণ সকল ওয়ার্ড কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করে প্রতিটি ইউনিয়নে রমজানের পূর্বে কমপক্ষে ৩টি করে ওয়ার্ডে এবং আগামী ঈদুল আজহার পূর্বে ইউনিয়ন সমূহের অবশিষ্ট ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি গঠন সম্পন্ন করা।

 ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনের উদ্যোগ নেয়া। যেসব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি নেই সেখানে নতুন কমিটি গঠন করা।

2

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, আইন সম্পাদক এড. আজমল আলী, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ রহিম, এম কে শাফি চৌধুরী এলিম, এড. ফখরুল ইসলাম, গোলাপ মিয়া প্রমুখ। এছাড়াও বর্ধিত সভায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, ৬টি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

7 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

1 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

2 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

1 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

5 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

6 স্টাফ রিপোর্টার: 2 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

7 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

8 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

1
5