editor
প্রকাশিত: 3:39 PM, September 11, 2024
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ ১২ বছর থেকে ভারতে রয়েছেন এক বাংলাদেশি নাগরিক। গুয়াহাটি – বেঙ্গালুরুর ঘুরে শেষ পর্যন্ত আসামের হাইলাকান্দি জেলার লালায় ধরা পড়লেন বাংলাদেশি যুবক মহম্মদ সিয়াম উদ্দিন (৩০)। তার বাড়ি বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাটে।
বাবার নাম আব্দুল সাত্তার। হাইলাকান্দি বোর্ডার ডিএসপি ও লালা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে এক অভিযানে আটক করা হয় বাংলাদেশি যুবককে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় লালা থানায়। সেখানে সে পুলিশে বয়ান দিয়েছে, তা হল প্রায় ১২ বছর আগে করিমগঞ্জের বাংলাদেশ সীমানার কাটাতার পেরিয়ে ভারতে ঢুকে চলে যায় গুয়াহাটিতে। এরপর সেখান থেকে সোজা চলে যায় বেঙ্গালুরুতে।
সেখান কয়েকবছর থেকে চলে যায় হায়দারবাদে। হায়দারাবাদে থাকাকালীন সময় পরিচয় ঘটে লালার ধনীপুর গ্রামের তাজউদ্দিন চৌধুরীর ছেলে সাব্বির আহমদ চৌধুরীর সঙ্গে। হায়দরাবাদ থেকে তার সঙ্গে লালায় চলে আসে। লালায় এসে সাব্বিরের বাবাকে সেও বাবা ডাকা শুরু করে। পাশাপাশি তাদের সঙ্গে থাকা শুরু করে।
শুরু তা নয়, তাজউদ্দিন চৌধুরীকে বাবা পরিচয় দিয়ে একটি প্যানকার্ড ও আধারকার্ড তৈরি করে নেয় সে। পুলিশ তার প্যানকার্ড ও আধারকার্ড বাজেয়াপ্ত করেছে। তার এই বয়ানে ধনীপুরের তাজউদ্দিন চৌধুরীকে ও আটক করেছে লালা পুলিশ। এদিকে ধৃত বাংলাদেশি যুবক জানায়, বাংলাদেশে এখন তার আর কেউ নেই। বাবা মারা গেছেন। ভাইবোন নেই।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ) ধৃত বাংলাদেশি নাগরিক সহ লালার তাজউদ্দিনকে পুলিশ হাইলাকান্দি জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।