editor
প্রকাশিত: 10:30 PM, November 8, 2021

পরিকল্পনামন্ত্রীর কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান
সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সরকারের পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি’র আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। মন্ত্রী গত শনিবার সিলেট সফরকালে সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর নেতৃবৃন্দ মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সিলেটের বিভিন্ন সমস্যা সম্পর্কে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় মন্ত্রী বলেন, গ্রামীণ জনপদের উন্নয়নকে ত্বরাণি¦ত করার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। কারণ গ্রামীণ জনপদ নানা সমস্যায় জর্জরিত। এ সময় সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর নেতৃবৃন্দ সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা সম্বলিত একটি স্মারকলিপি মন্ত্রীকে প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস.আই আজাদ আলী, প্রবীণ লেখক আফতাব চৌধুরী, গণদাবী ফোরাম সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্টুডেন্ট চৌধুরী সামিউর রহমান সায়েম প্রমুখ।
স্মারকলিপিতে উত্থাপিত সমস্যাগুলো হচ্ছে- সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে প্রতিটি উপজেলা সদরের সাথে জেলা সদরের এবং জেলা সদরের সাথে বিভাগীয় শহর ও রাজধানী ঢাকার সাথে সংযোগ রক্ষাকারী সকল রাস্তার উন্নয়ন, প্রয়োজনীয় ব্রীজ ও কালভার্ট নির্মাণ কল্পে দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্প গ্রহণ, সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় বিসিক শিল্প নগরী স্থাপন, প্রতিটি হাট-বাজারের উন্নয়নে দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্প গ্রহণ, প্রতিটি উপজেলা সদরে নাগরিক সুবিধাবৃদ্ধি ও উপজেলা সদরকে আধুনিক শহরে রূপান্তরে অবকাঠামো নির্মাণ, প্রতিটি পৌর শহরের আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি কল্পে দীর্ঘ মেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে জেলা পরিষদের ডাকবাংলো গুলোর উন্নয়ন সাধন, সিলেটে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মৌলভীবাজার জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন, জালালাবাদ সেনানিবাসে আর্মস ফোর্সেস মেডিকেল কলেজ স্থাপন, সিলেট বিভাগের প্রতিটি জেলায় আধুনিক নার্সিং ট্রেনিং কলেজ ও মেডিকেল টেকনিক্যাল কলেজ স্থাপন, সিলেট শহরে গার্লস ক্যাডেট কলেজ স্থাপন, সিলেট শহর ও শহরতলীতে সিলেট সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের মাধ্যমে গাড়ি পার্কিং সুবিধা সহ আধুনিক মাঠ নির্মাণ। বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ