admin
প্রকাশিত: 1:23 PM, June 9, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে এর আগে এমন ভূমিকম্প কেউ দেখেনি। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে অনেক দূরে শুধু সিলেট নগরে কেন ভূকম্পন হচ্ছে, সে হিসাব মেলাতে পারছে না কেউ।
সিলেটে গত ১০ দিনের মধ্যে ১০ বার ভূমিকম্প হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ছোট ছোট ভূমিকম্পের পর বড় ভূমিকম্পের আশঙ্কা থাকে। ফলে সিলেটজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। অন্যদিকে শুধু সিলেট নগরে ভূমিকম্প অনুভূত হওয়ায় নানা প্রশ্নও দেখা দিয়েছে।
এটিকে অনেকে স্বাভাবিক বললেও বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, সিলেট নগরের নিচে কোনো ফল্ট লাইন নতুন করে তৈরি হয়েছে কি না সেটি জরিপ করে দেখা দরকার। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তাঁরা প্রস্তুতির ওপর।
সিলেট নগরের লামাবাজার এলাকায় জন্ম ও বেড়ে ওঠা ৭৩ বছর বয়সী প্রতিভা দত্ত চৌধুরী সাংবাদিককে বলেন, ‘আমার দীর্ঘ জীবনে এ রকম কখনো দেখিনি।’
একই মন্তব্য করে সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেছেন, দীর্ঘ পেশাগত জীবনে তিনি সিলেটে এমন ভূমিকম্প দেখেননি।
সিলেট নগরে গত সোমবার সন্ধ্যায় এক মিনিটের মধ্যে দুবার ভূকম্পন অনুভূত হয়। এর আগে ২৯ মে সকালে সাড়ে তিন ঘণ্টার মধ্যে সাতবার এবং পরদিন ভোর সাড়ে ৪টায় আরেকবার ভূমিকম্প অনুভূত হয়। সবগুলো ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের আশপাশের এলাকা। নগরের আশপাশের এলাকার বাইরে কেউ ভূমিকম্প টের পাচ্ছে না। অনেকের দাবি, এ ধরনের ভূমিকম্প মানুষ্যসৃষ্ট কি না তা তদন্ত করা দরকার। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নিয়মিত প্রশ্ন তুলছে মানুষ। এতে করে নানা গুজবও ডালপালা মেলছে।
সাধারণত সিলেটে হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল হয়ে থাকে আসাম, ত্রিপুরা কিংবা মেঘালয়। তবে এবার ভূমিকম্পের উৎসস্থল ভিন্ন। সিলেট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত ১০ দিনে হওয়া ভূমিকম্পের বেশির ভাগের উৎপত্তিস্থল ছিল রাতারগুল, পাশের জৈন্তাপুর উপজেলার সারি নদীর আশপাশ এবং সর্বশেষ সোমবার হওয়া জোড়া ভূমিকম্পের উৎসস্থল ছিল সিলেট আবহাওয়া অফিস থেকে ১০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে।
যোগাযোগ করা হলে ভূমিকম্পসংক্রান্ত নানা বিষয়ে কালের কণ্ঠ’র সঙ্গে কথা বলেন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের জানা মতে নগরের আশপাশে কোনো ফল্ট লাইন নেই। তবে এখন যেহেতু ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এবং এসবের উৎপত্তিস্থল দেখা যাচ্ছে সিলেটের আশপাশের এলাকা, তাই এটা নিয়ে নতুন করে ভাবা জরুরি। এ জন্য গবেষণা ও জরিপ জরুরি। কারণ সিলেটে নতুন করে কোনো ফাটল বা ফল্ট লাইন তৈরি হয়েছে কি না, এটা দেখা দরকার।’
এই আবহাওয়াবিদ বলেন, ‘যাঁরা আগে জরিপ করেছিলেন অর্থাৎ ভূমিকম্পের জোনগুলো চিহ্নিত করে ভাগ করেছিলেন, তাঁরাই কাজটি করলে ভালো হয়।’ এটা দ্রুত করা দরকার জানিয়ে তিনি বলেন, ‘২৯ মে ভূমিকম্পের পর এই ১০ দিনে এটা করা গেলে ভালো হতো। যদি পুরো সিলেটে জরিপ করা না যায়, তাহলে আপাতত জালালপুরের আশপাশের কয়েকটি জায়গায় করে দেখা যেতে পারে।’ এসব কাজ এখন দ্রুত করা যায় জানিয়ে তিনি বলেন, এটি করা গেলে সাধারণ মানুষের কৌতূহল, আতঙ্ক ও নানা প্রশ্নের সমাধান হয়ে যাবে। পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী করণীয় ঠিক করা সহজ হবে। এ বিষয়ে সিটি করপোরেশনের পাশাপাশি দুর্যোগবিষয়ক মন্ত্রণালয়ও উদ্যোগী হতে পারে বলে তিনি মনে করেন।
অল্প ব্যবধানে ছোট ছোট ভূমিকম্প হওয়া এবং সিলেটের আশপাশের এলাকার মধ্যে এর ব্যাপ্তি সীমাবদ্ধ থাকায় এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকে বলছেন এটি মানুষ্যসৃষ্ট কি না তা খতিয়ে দেখতে। এসব বিষয়ে জানতে চাইলে সাঈদ আহমদ বলেন, সাধারণত বিশাল এলাকাজুড়ে ভূমিকম্প হলেও ছোট পরিসরেও ভূমিকম্প হতে পারে। সাম্প্রতিক সময়ে সিলেটে শুধু শহর ও আশপাশের এলাকায় হওয়ায় অনেকে নানা সন্দেহ করছেন। তবে এটা অস্বাভাবিক নয়। কারণ ভূমিকম্প অনেকটা তরঙ্গের মতো। উৎপত্তিস্থল থেকে যত এগোতে থাকবে তত এর শক্তি বা কম্পন বাড়ে। যে কারণে অনেক সময় উৎপত্তিস্থলের বাসিন্দারা টের না-ও পেতে পারে।
বাংলাদেশে সিলেট ভূমিকম্পের জন্য বিপজ্জনক এলাকা বলে জানান ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মমিনুল ইসলাম। সম্প্রতি হওয়া ভূমিকম্পগুলো নিয়ে জনমনে নানা প্রশ্ন, এমনকি এগুলো মানুষ্যসৃষ্ট কি না—এমনও বলছেন কেউ কেউ। এ বিষয়ে জানতে চাইলে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘এ রকম কিছু না। কারণ এ রকম কিছু হলে আমরা সেটা ধরতে পারতাম।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমদ বলেন, ‘ভূমিকম্প হবেই, এটা আমরা প্রতিরোধ করতে পারব না। তবে ক্ষয়ক্ষতি এড়াতে আমাদের প্রস্তুত হতে হবে।’ মাটির গঠনগত কারণে উৎপত্তিস্থলের অনেক দূরে ভূকম্পন হতে পারে জানিয়ে তিনি বলেন, তবে শহরের মাটির নিচে নতুন কোনো ফল্ট লাইন সৃষ্টির বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না।
জিওটেকনিক্যাল বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মেহেদী আহমদ আনসারী বলেন, ‘ভূমিকম্পের ভয়াবহতা এড়াতে ঝুঁকিপূর্ণ ভবন ও স্থাপনা চিহ্নিত করে এগুলোকে ঝুঁকিমুক্ত করতে হবে।’ এই বিশেষজ্ঞও ফল্ট জরিপের পরামর্শ দিয়ে বলেন, ভারত কিংবা অন্যরা সীমান্ত এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানালেও সেটা কতটুকু নির্ভরযোগ্য এবং সিলেট নগরের নিচে যে নতুন ফল্ট লাইন তৈরি হয়নি সেটা একেবারে নিশ্চিত করে বলতে পারবে না কেউ।
সিসিকের জরুরি সভা আজ : সিলেটে ১০ দিনের মধ্যে ১০ দফা ভূমিকম্পের পর নড়েচড়ে বসেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। করণীয় নির্ধারণে আজ বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসছে তারা। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘শাবির উপাচর্যের সঙ্গে আমি এরই মধ্যে কথা বলেছি। সভায় নগরের সব ভবন জরিপের পরিকল্পনা করা হবে। এরপর যেসব ভবন ঝুঁকিপূর্ণ হবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা : সিলেটে সোমবার দুই দফা ভূমিকম্পে নগরের ঐতিহ্যবাহী রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের ভবনে অসংখ্য ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় গতকাল দুপুরে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
স্কুল ভবনে ফাটলের খবর পেয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। ঘটনাস্থল পরিদর্শন শেষে নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম বলেন, ‘ভবনটি প্রায় ২৮ বছর আগে তৈরি হয়েছিল। ভবনটি ওই সময়ে ভূমিকম্প সহনীয় মাত্রায় তৈরি করা হয়নি। তাই ভূমিকম্পে ফাটল সৃষ্টি হওয়ায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।’
ডিএসএস/৯ জুন ২০২১/ রুজি
আমাদের ইউটিউব
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ