editor
প্রকাশিত: 7:15 PM, July 16, 2021
প্রধানমন্ত্রী ঘোষিত ৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় নব প্রতিষ্ঠিত ডিজিটাল বিদ্যালয় দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুল আলমপুরে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় রোটারী ক্লাব অব মতিঝিল ঢাকা এর সহযোগিতায় এই কর্মসূচী পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় তিনি বলেন, মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষণাকে বাস্তায়নের জন্য এই বৃক্ষরোপন কর্মসূচী। এটিকে সামাজিক আন্দোলনে রূপান্তর করতে শিক্ষক সমাজ সহ সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আসুন আমরা সবাই গাছ লাগাই এবং পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখি।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুর আহমদ, উদ্ভিদ বিশেষজ্ঞ ও কনসালটেন্ট মাবু আক্তার সাহাদ এবং দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলের সিনিয়র শিক্ষকবৃন্দ।
দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক বেগম নুসরাত হক প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং রোটারি আরআই প্রেসিডেন্ট শেখর মেহতা, ডিষ্ট্রিক গভর্ণর ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী, প্রেসিডেন্ট রোটারিয়ান মাহিবুল্লাহ মাসুম, সেক্রেটারী রোটারিয়ান এস এম মাইনুল ইসলাম এবং সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রোটারিয়ান ফরহাদ আব্বাসের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।: বিজ্ঞপ্তি
ডিএসএস /১৬ জুলাই ২০২১ / রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।