editor

প্রকাশিত: 3:41 PM, August 31, 2021

৭৩ বছরেও সম্ভব হয়নি জকিগঞ্জ শুল্ক ষ্টেশনের ভবন নির্মাণ

৭৩ বছরেও সম্ভব হয়নি জকিগঞ্জ শুল্ক ষ্টেশনের ভবন নির্মাণ

জকিগঞ্জ শুল্ক স্টেশনঃ

জকিগঞ্জ শুল্ক স্টেশনঃ বছরে কোটি টাকা রাজস্ব আয়

জকিগঞ্জ প্রতিনিধি
৭৩ বছর ধরে চলছে সেই পুরনো আধা পাকা টিনসেট ঘরে জকিগঞ্জ শুল্ক ষ্টেশনের কার্যক্রম। বছরে কোটি টাকার রাজস্ব আয় হলেও উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি গত ৭৩ বছরেও। গত ২০/২১ অর্থবছরে এ স্টেশন থেকে তিন কোটি ৩৪ লক্ষ টাকা রাজস্ব আয় হয়েছে বলে কাস্টমস অফিস সূত্র জানায়।

ষ্টেশনের সুপারিনটেনডেন্ট মো. আবুল কালাম আজাদ জানান-এশুল্ক স্টেশন দিয়ে প্রতিদিন গড়ে ৩০ জন যাত্রী ভারতের আসাম, ত্রিপুরা, মনিপুরসহ বিভিন্ন রাজ্যে যাতাযাত করে। আমদানী নির্ভর এ ষ্টেশন দিয়ে প্রতিদিন গড়ে ৮-১০ টি ট্রাকে করে কমলা, আদা, সাতকরা, শুটকি, পান, কয়লা, যন্ত্রাংশ, আঙ্গুর, আপেলসহ বিভিন্ন ফলমূল আমদানী এবং বাংলাদেশ থেকে সীমিত পরিমাণে মশারীর কাপড়, সাবান ইত্যাদি রফতানী হয়।

১৯৪৭ সালে ছোট পরিসরে অস্তায়ীভাবে ৫টি পাকা ঘর নির্মাণ করে শুল্ক স্টেশনের কার্যক্রম চালু হয়। দীর্ঘ ৭৩ বছর ধরে আধাপাকা ঘরগুলোতে কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। এখানে নেই প্রয়োজনীয় আসবাবপত্র, ফেটে গেছে দেয়াল, খসে পড়েছে দেয়ালের আস্তর, চালের টিনে ছিদ্র। রাস্তা থেকে ভিটা নিচু থাকায় বৃষ্টির পানি সহজেই ঢুকে পড়ে অফিসে।্ আসবাবপত্রের অপ্রতুলতায় প্রয়োজনীয় কাগজপত্র ও আটককৃত মালামাল বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়। শুল্ক ষ্টেশনে বসার স্থান না থাকায় দেশী-বিদেশী অতিথি, কর্মকর্তা কর্মচারীরা দাঁড়িয়ে কাজ করতে হয়। ঝুঁকিপূর্ণ একটি ঘরে কর্মকর্তা কর্মচারীরা বসবাসও করেছেন। এখানে যাএীদের বসার স্থানও নেই, পানি পান এবং শৌচাগারের ব্যবস্তা নেই।

সীমানা প্রাচীর না থাকায় স্টেশনটি রয়েছে সম্পূর্ণ অরক্ষিত। কাস্টম সুপার বলেন ভবন নিমার্ণ হলে রাজস্ব আয়ও বেড়ে যাবে, সৌন্দর্য্য বৃদ্ধি পাবে। এখন আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী মালামাল আমদানি করে থাকি। যাতে মালামাল আটকা না পড়ে, মালামাল আটকা পড়লে আমাদের রাখার জায়গা নেই। তাই প্রতিদিন যা আসে তা এক্সমিন করেই ছেড়ে দিতে হয়। ভবন থাকলে আমাদের অনেক সুবিধা হত। মালামাল রেখে আজকের মালামাল একদিন পরেও এক্সমিন করে ছেড়ে দিতে পারতাম। নদীর পারে মালামাল উঠানামার কোন সিঁড়ি নেই। বৃষ্টি হলে মালামাল নিয়ে লেবাররা উঠানামা করতে খুবই কষ্ট হয়। অনেক ঝুঁকি নিয়ে লেবাররা কাজ করতে হয়। কেন এ স্টেশনের ভবন হচ্ছে না এমন প্রশ্নের জবাবে কাস্টম সুপার আবুল কালাম আজাদ বলেন-উপর থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থমন্ত্রনালয় এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে।

প্রতি বছর এ স্টেশন থেকে কোটি কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে অথচ শুল্ক স্টেশনের ভবন নির্মাণে কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১