editor
প্রকাশিত: 9:47 PM, October 23, 2021

করোনা
নিজস্ব প্রতিবেদক
সিলেটে গত একদিকে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭ জন, মারা গেছেন ১ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ২৬ জন রোগী। অর্থাৎ করোনা আক্রান্তের চেয়ে সুস্থতার হার ৪ গুন বেশী।
শনিবার (২৩ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও ৭ জনের। যাদের নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৮০৭ জন। আর এ সময়ে নতুন করে একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। যাদের নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ১ হাজার ১৭৩।
প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ৭ জনের সকলেই সিলেটের অধিবাসী। বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৮০৭ জনের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৭৬৪ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৪৮ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১৫১ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ২ জন সুনামগঞ্জ ও ৭ জন মৌলভীবাজার জেলার। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেলেন ১ হাজার ১৮০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৮ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১৪ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২ জন, হবিগঞ্জের হাসপাতালে একজন ও মৌলভীবাজারের হাসপাতালে ২ জন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ