editor
প্রকাশিত: 8:07 PM, December 6, 2021

নাট্যকর্মি জুয়েলের বিদায় উপলক্ষে বিশ্বনাথে ‘থিয়েটার আড্ডা’
সিলেটের বিশ্বনাথ থিয়েটারের সদস্য, নাট্যকর্মি ও সংগঠক জুয়েল আহমদের প্রবাস গমণ উপলক্ষে এক থিয়েটার আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ ডিসেম্বর) বিকেলে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে এ আড্ডা অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ থিয়েটার ও বিশ্বনাথ ব্র্যাক মাইগ্রেশন ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থিয়েটারের উপদেষ্ঠা ও বিশ্বনাথ ব্র্যাক মাইগ্রেশন ফোরামের সভাপতি সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ।
বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ ব্র্যাক মাইগ্রেশন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আহমদ-পিয়ার’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ব্র্যাক মাইগ্রেশন ফোরামের সাধারণ সম্পাদক প্রভাষক আফিয়া রশিদ, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সহ-সভাপতি কবির আহমদ, যুক্তরাজ্যস্থ হাম্ভার শহরের এনটিভি প্রতিনিধি প্রবাসী সাংবাদিক ফখরুল ইসলাম জনি, জাতীয় কবিতা পরিষদ বিশ্বনাথ শাখার সভাপতি কবি আব্দুল হান্নান ইউজেটিক্স, বিশ্বনাথ কামিল মাদ্রাসার প্রভাষক কবি শামিম আহমদ, থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুস সালাম, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম। অনুষ্ঠানে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন নাট্যকর্মি ও সংগঠক জুয়েল আহমদ। এসময় থিয়েটার ও ফোরামের পক্ষ থেকে বিদায়ী জুয়েল আহমদকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেল।
আড্ডায় অংশ নেন, পৌর সহায়ক কমিটির সদস্য রাসনা বেগম, ইউপি সদস্য মিনা বেগম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, সদস্য বদরুল ইসলাম মহসিন, ব্র্যাক কর্মকর্তা আব্দুল আলিম, সংগঠক আব্দুল জাহেদ, রুবেল আহমদ, থিয়েটারের সদস্য শফিক রুহিন, মাজহারুল ইসলাম, আব্দুল হাকিম, এমদাদুল হক মিলন, ফয়জুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির