editor
প্রকাশিত: 8:25 PM, December 9, 2021

স্কপের উদ্যোগে সিলেটে শ্রমিক প্রতিনিধিদের সভা ১৭ ডিসেম্বর
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) সিলেট জেলা পরিচালনা কমিটির এক জরুরী সভা আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর ) বিকেল সাড়ে ৩ টায় তালতলাস্থ একটি সিবিএ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভা থেকে আগামী ১৭ ডিসেম্বর শুক্রবার সিলেট জেলার বিভিন্ন সেক্টরের শ্রমিক প্রতিনিধিদের সভা করার ঘোষণা দেওয়া হয়।
সিলেট জেলা স্কপ এর আহ্বায়ক, জাতীয় শ্রমিক লীগ জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হকের সভাপতিত্বে ও জেলা স্কপ এর সদস্য সচিব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা আহ্বায়ক আবু জাফর এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি সিকান্দর আলী, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা সাধারণ সম্পাদক মোঃছাদেক মিয়া, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক আলফাজ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা রিকশাসহ সকল ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান, চা শ্রমিকদের বাজার মূল্যের সাথে সংগতিপূর্ণ মজুরি নির্ধারণ, বিকল্প কর্মসংস্থান ছাড়া হকার উচ্ছেদ না করা ও পাথর কোয়ারীর শ্রমিকদের কাজের নিশ্চয়তা প্রদান করার দাবি জানান।
বক্তারা, দেশের সকল সেক্টরের শ্রমিক, কর্মচারীদের পক্ষে স্কপ এর ৯ দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
সভায় সিদ্ধান্ত হয় আগামী ৬ ডিসেম্বর সোমবার পরবর্তী সভা থেকে সুনির্দিষ্ট দাবিমালা প্রনয়ন করে দাবি আদায়ের লক্ষে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।-বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির