editor
প্রকাশিত: 8:18 PM, December 18, 2021
জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জগন্নাথপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন খান এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ১৭ ডিসেম্বর শুক্রবার রাত ১০টায় রানীগঞ্জ কলেজ রোডে আওয়ামী লীগের স্থানীয় ৬/৭ জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে তার উপর এই হামলা চালায়। পরে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা আহত নুরুল আমিন খান কে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। বর্তমানে ঐ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, আগামী ৩০ ডিসেম্বর রানীগঞ্জ ইউনিয়ন সহ জগন্নাথপুর উপজেলার সবকটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ ছদরুল ইসলাম। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থীত স্বতন্ত্র প্রার্থী স্থানীয় বিএনপি নেতা শামসুল ইসলাম আনারস প্রতীক নিয়ে লড়ছেন। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিরুধী দল বিএনপি দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে যায়নি, তবে দলের স্থানীয় নেতারা বিএনপি সমর্থীত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ফলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দল সমর্থীত প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে কাজ করছেন। ৬নং রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকলেও মূলত প্রতিদ্বন্ধীতায় রয়েছেন শেখ ছদরুল ইসলাম ও শামসুল ইসলাম। ঘটনার রাতে বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচনী কার্যক্রম শেষে বাড়ি ফিরছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন খান। রাত ১০টার দিকে রানীগঞ্জ কলেজ রোডে যাওয়ার পর নৌকা প্রতীকের পক্ষের স্থানীয় আওয়ামী লীগের ৬/৭ জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নুরুল আমিন খান এর উপর আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা উপর্যুপরি কিল, ঘুষি, লাথি ও লোহার রড এবং লাঠি দিয়ে বেদড়ক মারধর করতে থাকে। এসময় স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ছুটে এসে হামলাকারীদের হাত থেকে তাকে প্রাণে রক্ষা করেন। সন্ত্রাসী হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে বিএনপি সমর্থীত স্বতন্ত্র প্রার্থী শামসুল ইসলাম বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় নিশ্চিত দেখে তার কর্মী সমর্থকরা বেপরোয়া হিংস্র হয়ে উঠেছেন। ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনের ছত্রছায়ায় আমার ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও আমার নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে তারা। আমার দলের নেতা নুরুল আমিন খান কে প্রাণে মারার উদ্দেশ্যে তারা এই হামলা চালিয়েছিল। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক কঠোর শাস্তি দাবী করছি।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির