editor

প্রকাশিত: 1:55 PM, November 14, 2024

অন্তর্র্বতী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত

ফিজিএএফপিকে ড. ইউনূস

অন্তর্র্বতী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত

অনলাইন ডেস্ক
অন্তর্র্বতী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন। এমন মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংস্কারের গতিই সিদ্ধান্ত দেবে কত তাড়াতাড়ি নির্বাচন হবে।

উল্লেখ্য, জলবায়ু বিষয়ক কপ২৯ শীর্ষ সম্মেলনে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন ড. ইউনূস। তার এক ফাঁকে ক্ষুদ্রঋণের জনক ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূস ওই সাক্ষাৎকার দেন।

তিনি বলেন, দেশকে তিনি একটি গণতান্ত্রিক ভোটের পথে নিয়ে যাবেন। তিনি আরও বলেন, আমরা এই প্রতিশ্রুতিই দিয়েছি। প্রতিশ্রুতি দিয়েছি যে, যত তাড়াতাড়ি আমরা প্রস্তুত হবো, তত তাড়াতাড়ি নির্বাচন হবে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনা করবে। দ্রুততার সঙ্গে সম্ভাব্য সাংবিধানিক সংস্কার, পাশাপাশি সরকার, পার্লামেন্ট এবং নির্বাচনী আইনের ধরনের বিষয়ে দেশকে দ্রুতই একমত হতে হবে।

ড. ইউনূস বলেন, আমরা অন্তর্র্বতী সরকার। ফলে আমাদের মেয়াদ যতটা সংক্ষিপ্ত সম্ভব তা হওয়া উচিত।

ছাত্রদের নেতৃত্বে ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা করা হয় ড. ইউনূসকে। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথার বিরুদ্ধে রাস্তায় নামেন লাখো লাখো ছাত্র জনতা। তাতে শেখ হাসিনার ১৫ বছরের ক্ষমতার তখত উড়ে যায়। এতে নিত হন কমপক্ষে ৭০০ মানুষ। তারপর ৫ই আগস্ট তিনি পালিয়ে ভারতে চলে যান। এরপর দেশ এক অস্থিতিশীলতার মুখে পড়ে।

ড. ইউনূস বলেন, স্থিতিশীলতা নিয়ে যেকোনো সরকার সচেতন থাকে। আমরাও আছি। আমরা আশাবাদী- এটা চিহ্নিত করে আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ করতে পারবো। বিপ্লবের পর মাত্র তিন মাস সময় পার হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।