editor

প্রকাশিত: 3:45 PM, September 21, 2021

সিসিক কর্তৃক পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিশিষ্ট নাগরিকবৃন্দের

সিসিক কর্তৃক পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিশিষ্ট নাগরিকবৃন্দের

সিসিক কর্তৃক পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিশিষ্ট নাগরিকবৃন্দের

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকবৃন্দ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীতে অর্থনৈতিকভাবে বিপর্যস্হ সাধারণ মানুষ। মানুষ কাজ হারিয়েছে। বেশিরভাগ মানুষের আয় কমে গিয়েছে। সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে। এই সময়ে সিলেট সিটি কর্পোরেশনের পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী।
নেতৃবৃন্দ বলেন, সিটি কর্পোরেশন একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। তাছাড়া সরকারী প্রতিষ্ঠান সমূহে করোনাকালীন সময়ে ব্যয় সংকোচনের জন্য সরকারের নির্দেশনা রয়েছে। ঠিক এই সময়ে রক্ষণাবেক্ষণের ব্যয়বৃদ্ধি কিংবা বকেয়া বিদ্যুৎ বিলের অজুহাতে পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অগ্রহনযোগ্য।
নেতৃবৃন্দ, বিদ্যমান আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলী, সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আবুল কাশেম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, আইডিয়ার নির্বাহী প্রধান নাজমুল ইসলাম, ঐক্য ন্যাপ জেলা সভাপতি সুবল চন্দ্র পাল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অম্বরীষ দত্ত, সাম্যবাদী দলের জেলা সাধারণ সম্পাদক ধীরেণ সিংহ, সিপিবি জেলা সভাপতি হাবিবুল ইসলাম খোকা, বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জল রায়, ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকান্দর আলী, বাসদ সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি(মার্ক্সবাদী) জেলা সভাপতি সিরাজ আহমদ, গণতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, জাসদ সাধারণ সম্পাদক কে, এ কিবরিয়া চৌধুরী, সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, ঐক্য ন্যাপ জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা, বাসদ(মার্ক্সবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য এডভোকেট রণেন সরকার প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির