editor

প্রকাশিত: 9:12 PM, November 5, 2021

কলকলিয়া ইউনিয়নে তফসিল ঘোষণা না হলেও জমে উঠেছে নির্বাচনী আজেম

কলকলিয়া ইউনিয়নে তফসিল ঘোষণা না হলেও জমে উঠেছে নির্বাচনী আজেম

কলকলিয়া ইউনিয়নে তফসিল ঘোষণা না হলেও জমে উঠেছে নির্বাচনী আজেম

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
এখনও তফসিল ঘোষণা হয়নি তবুও নির্বাচনী ডামাডোল বাজতে শুরু করেছে সুনামগঞ্জের জগন্নাথপুরের ১নং কলকলিয়া ইউনিয়নে। জমে উঠেছে নির্বাচনের প্রচারণা। মাঠঘাট চষে বেড়াচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। গত নির্বাচনে এ ইউনিয়ন সদ্য প্রয়াত চেয়ারম্যান আবদুল হাসিম আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক দিপাল কান্তি দে কে হারিয়ে বিজয় লাভ করেন। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েই চলছে এই পরিষদের সেবা কার্যক্রম।

জানাগেছে, নতুন মুখেরা দলীয় মনোনয়ন পেতে পারে এ আশায় সম্ভাব্য প্রার্থীরা জোরেশোরে মাঠে কাজ করছেন। দলের মনোনয়ন পেতে করছেন নানা তদবির। দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। যোগ্যতা ফুটিয়ে তুলতে ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ড টাঙাচ্ছেন গ্রামে থেকে বাজারে। এই ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করতে চান বেশ কয়েকজন বিভিন্ন স্থরের নেতা। তবে এখন পর্যন্ত যাদের নাম বেশী আলোচিত হচ্ছে তারা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কতুব উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি ফখরুল হোসেন, ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনু আলী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, বিএনপি প্রার্থী না দিলেও স্বতন্ত্র হিসেবে এই ইউনিয়নে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, গত নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচন করা প্রার্থী বিএনপি নেতা রফিক আহমদ সহ অনেক নেতাই।

তবে সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের তালিকা দীর্ঘ হতে পারে বলে মনে করছেন অনেকেই। এদিকে উপজেলা আওয়ামী লীগ বলছে, তৃণমূলের সমর্থনেই মনোনয়ন প্রত্যাশীদের তালিকা কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র থেকেই চুড়ান্ত হবে প্রার্থী। তবে দলে বিদ্রোহী প্রার্থী কেউ হলে ব্যবস্থা নেওয়া হবে। আর সাধারণ ভোটাররা বলছেন, সৎ যোগ্য ও সবসময় যিনি মানুষের পাশে দাঁড়ান এমন প্রার্থীকেই বেঁচে নেবে এই অঞ্চলের মানুষ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ