editor
প্রকাশিত: 8:47 PM, May 11, 2022

ব্যবসায়ীর বাসায় সয়াবিন তেলের গোডাউন
নিজস্ব প্রতিবেদক
অধিক মুনাফার লোভে বাসায় সয়াবিন তেল মজুদ করে রাখেন সিলেটের কামাল আহমদ নামে এক ব্যবসায়ী।
বুধবার (১১ মে) দুপুরে নগরের কাজিটুলার উঁচাসড়ক এলাকায় ওই ব্যবসায়ীর বাসার একটি কক্ষের তালা ভেঙে মজুদ করা বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানকালে ওই ব্যবসায়ীর বাসা থেকে চার হাজার ৬৯৯ লিটার সয়াবিন জব্দ করা হয় এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিলেট মেট্টো কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
তিনি বলেন, ব্যবসায়ী কামাল আহমদ নগরের কালিঘাটে কামাল ব্রাদাস নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। মঙ্গলবার (১০ মে) কালিঘাটে অভিযান চলতে দেখে ওই ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান। বুধবার তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানে গেলে তেল মজুত নেই বলে জানান তিনি। এরপর তার কাজিটুলার বাসা সংলগ্ন প্রতিষ্ঠানে যেতে চাইলে ম্যানেজারকে দিয়ে পাঠান। সেখানে মাত্র পাঁচ কার্টুন পাঁচ লিটার তেল পাওয়া যায়। পরে কামাল আহমদের বাসার তথ্য জানতে চাইলে ম্যানেজার বলেন, সিলেটে তার বাসা নেই, বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ থেকে আসা-যাওয়া করেন।
স্থানীয়দের দেখানো মতে মা মনি হাউস নামে ব্যবসায়ী কামাল আহমদের বাসায় অভিযান চালাতে গেলে বাধার মুখে পড়তে হয়। পরে স্থানীয় কাউন্সিলর রাশেদ আহমদের উপস্থিতিতে তার সহায়তা ওই বাসায় অভিযান চালিয়ে একটি কক্ষে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ অবস্থায় রাখা দেখতে পেয়ে সেগুলো জব্দ করি।
ভোক্তা অধিদপ্তরের সিলেট মেট্টো কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী আগের কেনা ভোজ্যতেল বাড়তি দামে বিক্রির জন্য মজুদ রেখে ক্রেতাদের সঙ্গে প্রতারণা শুরু করেছেন। তাই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছি। জব্দকৃত তেল আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করা হবে।
এর আগে মঙ্গলবার (১০ মে) নগরের কালিঘাট এলাকায় অভিযানে মাহের ব্রাদার্স নামে আরেক ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে মজুদ রাখা পাঁচ টন সয়াবিন তেল জব্দ করেন অধিদপ্তরের অভিযানিক দল।
প্রসঙ্গত, গত ৫ মে লিটারে ৩৮ টাকা বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো এবং খোলা তেলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়। ফলে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬০ টাকা থেকে বেড়ে গিয়ে ১৯৮ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৩৬ টাকা থেকে বেড়ে ১৮০ টাকা হয়েছে।
এছাড়া সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৮৫ টাকা।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির