editor
প্রকাশিত: 8:14 PM, June 15, 2022

গোলাপগঞ্জে নৌক : বিয়ানীবাজারে বিদ্রোহী প্রার্থীর জয়লাভ
নিজস্ব প্রতিবেদক
আজ বুধবার (১৫ জুন) সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
এই নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলা পরিষদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুর শাফি চৌধুরী এলিম ও বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক বিজয়ী হয়েছেন।
গোলাপগঞ্জ উপজেলা :
এ পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলার মোট ১০২টি কেন্দ্রের মধ্যে ৬৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী- নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুর শাফি চৌধুরী এলিম পেয়েছেন ২৭ হাজার ৮৭৪ ভোট। আর তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শফিক উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ১২২ ভোট।
এসব কেন্দ্রের মধ্যে উপজেলার ২নং রনকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে ৭৯৫ ও ঘোড়া ৮৭ টি ভোট, এমসি একাডেমী কেন্দ্রে নৌকা ৪৩৬ ও ঘোড়া-১৬৮, চৌঘরী গোয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৯১ ও ঘোড়া ১৩১, ১নং রনকেলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮৪ ও ঘোড়া-৩৩, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২১৯ ও ঘোড়া ১৮৯, বারকোট মাদাসা কেন্দ্রে নৌকা ২০৪ ও ঘোড়া ২৮১, খর্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৪১৩ ও ঘোড়া ৪৯, রাণাপিং আদর্শ উচ্চবিদ্যালয় স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নৌকা ২০৫ ও ঘোড়া ১২০, সুন্দিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৪৬ ও ঘোড়া ৭২, খলাগ্রাম শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮৭৩ ও ঘোড়া ৯১, করগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৯৯ ও ঘোড়া ৯৮, আমনিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩১০ ও ঘোড়া ৫৯, ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১১৫১ ও ঘোড়া ৭১, গোলাপগঞ্জ ঘোষগাঁও মাদাসা ইসলামিয়া কেন্দ্রে নৌকা ১৫৫ ও ঘোড়া ৮১, হাজি জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৫৮ ও ঘোড়া ২১৪, ফাজিলপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৬৪০ ও ঘোড়া ১৫৩, কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৩৭ ও ঘোড়া ১১৭২, দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৫১৯ ও ঘোড়া ৪০, ১নং ফুলশাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৯৯ ও ঘোড়া ৫০, মুকিটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৪৪১ ও ঘোড়া ১৩৬, ঢাকাদক্ষিণ সরকারি প্রাথকি বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৫৬৩ ও ঘোড়া ৩৬৭, বহরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮৭৮ ও ঘোড়া ২১১, দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২১৩ ও ঘোড়া ২৮০, রানাপিং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৫১ ও ঘোড়া ৬৮, শাহ আব্দুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৭৫ ও ঘোড়া ১৬৭, ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৫৪ ও ঘোড়া ১৭৭, নাছির উদ্দীন উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে নৌকা ১৬৫ ও ঘোড়া ৭৩, কদমরছুল সরকারি প্রাথকি বিদ্যালয় বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৪৭ ও ঘোড়া ১১৫, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে নৌকা ২০৫ ও ঘোড়া ১২০, আলী আমজাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ পুরুষ কেন্দ্রে নৌকা ৭৭৩ ও ঘোড়া ২৩৩ এবং আলী আমজাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মহিলা কেন্দ্রে নৌকা ২৬৮ ও ঘোড়া ৩২টি ভোট।
বিয়ানীবাজার পৌরসভা:
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক বিজয়ী হয়েছেন। পৌরসভার ১০টি কেন্দ্রের সবকটি কেন্দ্র মিলিয়ে চামচ প্রতীক নিয়ে তিনি ৩ হাজার ৫৬৭ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের আবদুস শুকুর পেয়েছেন ২ হাজার ৪৮ ভোট।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার সবকটি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হয়। বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিয়ানীবাজারের ভোটাররা এই প্রথমবারের মতো ইভিএমে ভোট দেন। তাই ভোট নিয়ে ভোটারদের মধ্যে বেশ কৌতুহল দেখা গেছে।
এছাড়া বেসরকারি ফলাফল অনুযায়ী পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য মেয়র প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন (জগ) ১ হাজার ৩৪৬ ভোট, আবদুস ছবুর (মোবাইল) ১ হাজার ২৯৩ ভোট, আবদুস সামাদ আজাদ (হ্যাঙ্গার) ৭৩৪ ভোট, আহবাব হোসেন সাজু (কম্পিউটার) ৭০৯ ভোট, আবদুল কুদ্দুস টিটু (হেলমেট) ৬৩২ ভোট, মো. অজি উদ্দিন (নারিকেল) ১৮৭ ভোট, জাতীয় পার্টির মো. সুনাম উদ্দিন (লাঙ্গল) ৯৫ ভোট ও কমিউনিস্ট পার্টির আবুল কাশেম (কাস্তে) ৬৭ ভোট পেয়েছেন।
১০টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২৭ হাজার ৭৯৩ জন।
নির্বাচনে মেয়র পদে ১০জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির