editor
প্রকাশিত: 3:21 PM, September 14, 2022

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদকে গ্রেফতার : প্রতিবাদের জড়
সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পরিচয়ে আটক করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে তার নিজ বাড়ি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও থেকে তাকে আটক করা হয় বলে দলীয় নেতাকর্মীসহ সিলেটের বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
জেলা যুবদল নেতা মকসুদ গ্রেফতারে খন্দকার আব্দুল মুক্তাদিরের নিন্দা
কোন মামলা ও গ্রেফতারী পরোয়ানা ছাড়াই আটক করা হয়েছে সিলেট জেলা যুবদলের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে। বুধবার ভোর রাত ৪টার দিকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁওস্থ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার বাসভবনের দরজা ভেঙ্গে প্রবেশ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সবকটি রাজনৈতিক মামলায় জামিনে রয়েছেন। বুধবার ভোর রাতে তাকে আটক করে রেপিড এ্যাকশন ব্যাটেলিয়ন এর একটি দল। তার গ্রেফতারের আইনত কোন ভিত্তি নেই। একথা জানিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নিবেদিত কর্মী মকসুদ আহমদকে গ্রেফতার ও হয়রানি গণতান্ত্রিক রীতিনীতির সম্পূর্ণ বরখেলাপ। মামলা ও হামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমানো যাবে না। এহেন হয়রানীমূলক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির অবিলম্বে যুবদল নেতা মকসুদ আহমদ এর নিঃশর্ত মুক্তি দাবি করেন। সংবাদ বিজ্ঞপ্তি
যুবদল নেতা মকসুদকে দরজা ভেঙে তুলে নেওয়ায় মহানগর বিএনপির নিন্দা
সিলেট জেলা যুবদলের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে ভোররাতে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। বর্তমানে তিনি সকল মামলায় জামিনে রয়েছেন। হয়রানিমূলক এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে সরব থাকা নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে ভোররাতে বাড়ির দরজা ভেঙে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের চুড়ান্ত নগ্নরুপ। এমন ন্যাক্কারজনক ঘটনায় আমরা চরমভাবে উদ্বিগ্ন।
তারা বলেন, মকসুদ সবকটি মামলায় জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানাও নেই। তারা অবিলম্বে তুলে নেওয়া যুবদল নেতা মকসুদ আহমদকে আদালতে প্রেরণের জোর দাবি জানান।
যুবদল নেতা মকসুদকে তুলে নিয়ে যাওয়ায় জেলা বিএনপির নিন্দা
কোন ধরনের মামলা ছাড়াই ভোরর রাতে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদকে তুলে নিয়ে গেছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার ভোররাত ৪টার দিকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকায় তার নিজ বাড়ি থেকে স্টিলের দরজা ভেঙ্গে মকসুদকে তুলে নিয়ে যায় আইন শৃংখলা বাহিনী।
এদিকে, ভোররাতে আইনশৃংখলা বাহিনী সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিলম্বে তাকে আদালতে প্রেরণ করার দাবী জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রীক আন্দোলনে রাজপথে সরব থাকা সিলেট জেলা যুবদলের নব নির্বচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে ভোররাতে নিজ বাড়ির দরজা ভেঙ্গে আইন শৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন।
তারা বলেন, অভিলম্বে অন্যায় ভাবে তুলে নিয়ে যাওয়া যুবদল নেতা মকসুদকে আদালতে প্রেরণ করতে হবে। বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির