editor
প্রকাশিত: 2:15 PM, March 5, 2022

ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি রাশিয়ার
অনলাইন ডেস্ক
ইউক্রেনের দুটি শহর মারিয়োপল ও ভলনোভাখায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বেসামরিক লোকজন যেন নিরাপদে সরে যেতে পারে সেজন্যই এ ঘোষণা।
শনিবার (০৫ মার্চ) বিষয়টি ‘মানবিক করিডোর’ হিসেবে বর্ণনা করে সাড়ে পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতির কথা জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়াও এ বিষয়ে ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমঝোতা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বিবৃতিতে বলা হয়, শনিবার, মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১টা) এই বিরতি কার্যকর হবে। তবে এ বিষয়ে এখনো ইউক্রেনের দিক থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে শহর অবরুদ্ধ করে রাখার পরিপ্রেক্ষিতে মারিওপলের মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি ‘মানবিক করিডোর’ ঘোষণা করার আহ্বান জানিয়েছিলেন।
এ নিয়ে যুদ্ধের দশম দিনে এসে সাময়িক বিরতি ঘোষণা করা হল রাশিয়ার পক্ষ থেকে। চলতি সপ্তাহে বেলারুশে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের পরে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরের বেসামরিক বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে একমত হয়েছিল মস্কো। তারই ভিত্তিতে এই ঘোষণা বলে মনে করা হচ্ছে।
3 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
5 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
8 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়
4 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
4 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
3 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
1 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা