editor

প্রকাশিত: 2:21 PM, April 8, 2022

ছড়ারপার ও মাছিমপুর এলাকাবাসীর সংঘর্ষ, পুলিশের মামলায় আসামি ৫০০

ছড়ারপার ও মাছিমপুর এলাকাবাসীর সংঘর্ষ, পুলিশের মামলায় আসামি ৫০০

(ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের ছড়ারপার ও মাছিমপুরে এলাকাবাসীর সংঘর্ষে পক্ষে-বিপক্ষে মামলা না হলেও পুলিশ বাদী হয়ে অ্যাসল্ট মামলা দায়ের করেছে।

গতকাল বৃহস্পতিবার(০৮ এপ্রিল) কোতোয়ালি মডেল থানার বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাজেদুল করিম বাদী হয়ে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাধা দান ও পুলিশ আহতের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি। তবে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, সংঘর্ষের ঘটনায় সমঝোতার উদ্যোগ নিয়ে নগর ভবনে বৈঠকের আহ্বান করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত বৈঠকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা, সংশ্লিষ্ট এলাকার দুই কাউন্সিলরসহ উভয় এলাকার লোকজন উপস্থিত ছিলেন। বৈঠকে কোনো সমাধান না হওয়ায় আরো সময় নেওয়া হয়েছে।

বৈঠক শেষে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনাকালে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় হামলা চালানোর ঘটনায় আমরা উভয়পক্ষের লোকজনের প্রতি নিন্দা জানিয়েছি। ঘটনার জন্য যারা দায়ি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিস্পত্তির লক্ষ্যে দুই পক্ষ থেকে ৫ জন করে মোট ১০ জনের কমিটি করে দেওয়া হয়েছে।

বৈঠক শেষে নেতারা বলেন, যারা হামলার ঘটনা ঘটিয়েছেন। প্রয়োজনে তাদের আইনের আওতায় আনা হবে। বিচার নিষ্পত্তির আগ পর্যন্ত উভয় এলাকার লোকজনকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

বুধবার রাতে নগরের ছড়ারপার ও মাছিপুরবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির