editor

প্রকাশিত: 8:40 PM, January 8, 2022

তেতলীতে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াহিদের নির্বাচনী পরামর্শ সভা

তেতলীতে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াহিদের নির্বাচনী পরামর্শ সভা

তেতলীতে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াহিদের নির্বাচনী পরামর্শ সভা

দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী মোঃ আব্দুল ওয়াহিদ এর সমর্থনে এক বিশাল নির্বাচনী পরার্মশ সভা ৭ জানুয়ারী শুক্রবার রাতে বানেশ্বরপুরস্থ আব্দুল ওয়াহিদের নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মরব্বী আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় আব্দুল ওয়াহিদ বলেন, নির্বাচনে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। জনগণের ভালবাসাকে পুজি করে ইউনিয়নবাসীর খেদমত করতে নির্বাচনে প্রার্থী হয়েছি। দীর্ঘ দিনের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তেতলী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত করতে চাই। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইউনিয়নের নাগরিক সেবা সহজতর ও এর মান উন্নয়ন করার লক্ষ্যে কাজ করবেন বলেন আশাবাদ ব্যক্ত করেন। তিনি আসন্ন নির্বাচনে মূল্যবান রায় দিয়ে তাকে নির্বাচিত করার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
যুব সংগঠক ফখর আহমদ, দিলোয়ার হোসেন ও মিনহাজের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আজমল আলী, আলী হোসেন খান আজাদ, বিশিষ্ট মুরব্বী ছমির উদ্দিন, হাজী হরমুজ আলী, ময়না মিয়া, মোমিন আলী, সোয়াই মিয়া, মঈনুদ্দিন, আব্দুল আহাদ, নাজির উদ্দিন, সুন্দর আলী, মোক্তার আলী, ইকবাল, আত্তর আলী খান, শামীম খান, দয়াল মিয়া, আলী রেজন, সুফি মিয়া, ফেছন মিয়া, বানেশ্বরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ ক্বারী মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহিন ও শাহাদাত হোসেন রাফি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আক্তার হোসেন, মধু মিয়া, যুব সংগঠক মামুন মিয়া।
সভায় তেতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার ছয় শতাধিক লোক উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির