editor
প্রকাশিত: 9:18 PM, November 20, 2021

দাউদপুরে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনের মতবিনিময় সভা
সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার ৯নং দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন এর মটর সাইকেল মার্কার সমর্থনে দাউদপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ নভেম্বর শুক্রবার রাতে দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদরাসা মাঠে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বী আলকাছ আলী। তরুণ সমাজকর্মী সুহেল আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী মোঃ ছুনু মিয়া, লিয়াকত আলী, মোঃ মুক্তার মিয়া, আনছার আলী, যুব সমাজের পক্ষে লিটন আহমদ, মনছুর আহমদ, আহবাব হোসেন বাচ্চু, রুবেল আহমদ, জাবের আহমদ, আব্দুল করিম, খলিলুর রহমান খলিল, মুজিবুর রহমান মুজিব প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা নাজিম উদ্দীন। সভায় বৃহত্তর দাউদপুর, তুরুকখলা সহ বিভিন্ন এলাকার অসংখ্য সমর্থকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, মানুষের কল্যাণে জনসেবাকে ইবাদত হিসেবে গ্রহণ করে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করে আসছি। দাউদপুর ইউনিয়নবাসীর সেবা করা ও মডেল ইউনিয়ন গড়তে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এতে আপনারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।
তিনি আরো বলেন, চেয়ারম্যান হিসেবে নয়, জনগণের সেবক ও খাদিম হিসেবে আমাকে মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে মানুষের সেবা করার জন্য ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণে প্রতি উদাত্ত আহবান জানান। বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির