admin

প্রকাশিত: 11:30 PM, January 12, 2024

ধর্ষণের ১ সপ্তাহ পর কলেজ ছাত্রীর মৃত্যু ॥ থানায় মামলা

ধর্ষণের ১ সপ্তাহ পর কলেজ ছাত্রীর মৃত্যু ॥ থানায় মামলা

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজারে অপহরণের পর ধর্ষণের শিকার কলেজ ছাত্রী ফারজানা হোসেন ১ সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর অবেশেষে মৃত্যু ঘটেছে। ১১ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে। ভিকটিম ফারজানা হোসেন বিয়ানীবাজার উপজেলার নিদনপুর গ্রামের মুহিবুর রহমানের কন্যা ও বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, গত ৪ জানুয়ারী বৃহস্পতিবার বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে বান্ধবী আফরোজা আক্তার শিলন এর সাথে বাড়ি ফিরছিল ফারজানা হোসেন। বিকাল ৪টার দিকে বিয়ানীবাজার জামে মসজিদের পাশে আসার পর সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা স্থানীয় সন্ত্রাসী কামাল হোসেন ও তার কয়েকজন সহযোগী তাদের পথরোধ করে। কোন কিছু বুঝে উঠার আগেই পিছন থেকে আসা একটি মাইক্রোবাসে তাদের দুজনকে অপহরণ করে জোরপূর্বক তুলে নিয়ে যায় কামাল হোসেন গং। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তাদেরকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঐদিন রাতে ফারজানা হোসেন ও তার বান্ধবী আফরোজা আক্তার শিলনকে স্থানীয় কার্ডব্রিজের পাশে ফেলে রেখে যায় অপহরণকারীরা। পরে স্থানীয় দুজন পথচারী তাদেরকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে যায়। অতিরিক্ত রক্তকরণে ফারজানা হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিক ভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর ভিকটিম আফরোজা আক্তার শিলনকে স্থানীয় হাসপাতালেই চিকিৎসা দেয়া হয়। এদিকে প্রায় ১ সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানতে হলো ফারজানা হোসেনকে। ১১ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। উল্লেখ্য, এই ঘটনায় জড়িত সন্ত্রাসী কামাল হোসেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেনের ভাই। নৃশৃংস্য এই ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এই ঘটনায় নিহতের পিতা মুহিবুর রহমান বাদী হয়ে পরদিন ১২ জানুয়ারী বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১৫, তারিখ ১২/০১/২০২৪ইং। মামলার আসামীরা হলেন বিয়ানীবাজার উপজেলার সুপাতলা গ্রামের মইন উদ্দিনের পুত্র কামাল হোসেন (২৫), ফেনগ্রামের নিজাম উদ্দিনের কন্যা আফরোজা আক্তার শিলন (২২)।
এই বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, নৃশংস্য এই ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করতে পুলিশ সাড়াশী অভিযান শুরু করেছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট