editor

প্রকাশিত: 4:19 PM, August 24, 2022

সিউক আইন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে র‌্যালি

সিউক আইন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে র‌্যালি

সিউক আইন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে র‌্যালি

মন্ত্রিসভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) আইন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে র‌্যালি করেছেন পেশাজীবী সংগঠনের নেতারা।
আজ বুধবার দুপুরে নগরের কবি নজরুল অডিটোরিয়ামের সামনে থেকে ‘সম্মিলিত নাগরিক পরিষদ, সিলেট’র উদ্যোগে এই কৃতজ্ঞতা র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রিয় শহিদমিনারে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএমএ সিলেটের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম হাফিজ এর সভাপতিত্বে ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, সিলেটের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নিয়েছেন। তাই সিলেটে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও সিলেটের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। তার প্রচেষ্টায় প্রধানমন্ত্রী সিলেটবাসীকে উন্নয়ন কর্তৃপক্ষ উপহার দিয়েছেন। এতে সিলেটের পরিকল্পিত উন্নয়নের পাশাপাশি সেবার পরিধিও বৃদ্ধি পাবে। বক্তারা বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সিলেট-ঢাকা ৬ লেনের মহাসড়ক, ওসমানী বিমানবন্দরের উন্নয়নে মেগাপ্রকল্প, নতুন বিসিক নির্মাণ, মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর-বাদাঘাট বাইপাস চারলেন সড়ক, নগরীর জলাবদ্ধতা ও সড়ক সম্প্রসারণে হাজার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছেন। এসব প্রকল্প বাস্তবায়নের পর প্রবাসী অধ্যুষিত সিলেটের চেহারা পাল্টে যাবে। এজন্য সিলেটবাসী তার প্রতি কৃতজ্ঞ।
এছাড়া সভায় বক্তব্য রাখেন- শিক্ষাবীদ ও গবেষক অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের অধ্যাপক ড. জহির আহমেদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাত ইবনে ইসমাইল ও সহকারী প্রক্টর মোস্তফা কামাল, আরটিএম-আল কবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ, সিলেট জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলী (জিপি) এডভোকেট রাজ উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল খালিক ও জগদীশ চন্দ্র দাশ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুমিনুল হক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি মঈন উদ্দিন মনজু, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জাহের আহমদ, মঈন উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান পার্থ সারথী নাগ, বাংলা বিভাগের প্রভাষক আলমগীর হোসেন, সীমান্তিক কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, সিলেট জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোবাশ্বির আলী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মামুন আহমদ ও মহানগর শাখার সভাপতি আবদুল মুমিত, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন শামস, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন-বিএনএ’র কেন্দ্রীয় মহাসচিব ইসরাইল আলী সাদেক প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির