editor
প্রকাশিত: 7:52 PM, August 18, 2021
নিজস্ব প্রতিবেদক
আর্তমানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর উদ্যোগে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল (১৭ আগষ্ট) মঙ্গলবার রাতে নগরীর দরগাগেইটস্থ মুসলিম সাহিত্য সংসদ এর হলরুমে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রোটারি ডিষ্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের পাষ্ট ডিস্ট্রিক্ট গভর্ণর, ২০২১-২০২২ এর ডিস্ট্রিক্ট ট্রেইনার লেঃ কর্ণেল (অবঃ) অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, একটি সুন্দর এবং স্বয়ংসম্পূর্ণ পৃথিবী গড়তে রোটারিয়ানরা কাজ করে যাচ্ছেন। মানুষের জীবনমান উন্নয়নের জন্য দুর্যোগময় সময়ে রোটারিয়ানরা অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। অসহায় মানুষদের সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রোটারিয়ানরা। করোনা মহামারীতে রোগীদের পরিবহনের জন্য বিভিন্ন হাসপাতালে এ্যাম্বুলেন্স প্রদান ও হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটর ইতিমধ্যে প্রদান করা হয়েছে। রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। করোনা মহামারীর শুরু থেকেই অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন তারা।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সভাপতি মো. শামশু উদ্দিন (পিএইচএফ) এর সভাপতিত্বে ও রোটারিয়ান পিপি এডভোকেট ড. মো. সাহিদুল ইসলাম (পিএইচএফ) এর পরিচালনায় খাদ্য সামগ্রী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রোটারিয়ান পিপি মো. আবুল বাশার (পিএইচএফ), রোটারিয়ান পিপি মো. নজরুল ইসলাম (পিএইচএফ), রোটারিয়ান পিপি জিয়াউল হক (এমপিএইচএফ)। ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি মো. তৈয়বুর রহমান (আরএফএসএম), রোটারিয়ান পিপি মো. আব্দুল মুকিত, রোটারিয়ান পিপি সাব্বির আহমদ (আরএফএসএম), রোটারিয়ান পিপি মো. রুহুল আলম (আরএফএসএম), রোটারিয়ান আই পিপি বিকাশ কান্তি দাস (পিএইচএফ), রোটারিয়ান আফছার উদ্দিন আহমদ (পিএইচএফ), রোটারিয়ান মনসুর আহমদ (পিএইচএফ), রোটারিয়ান আহমেদ রাশিদ চৌধুরী (আরএফএসএম), রোটারিয়ান জুবায়ের আহমদ, রোটারিয়ান ইমদাদ হোসাইন, রোটারিয়ান হোসাইন আহমদ প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১