editor

প্রকাশিত: 4:06 PM, January 3, 2022

সুনামগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিস্কার

সুনামগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিস্কার

সুনামগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিস্কার

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বহিস্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- জেলার ধর্মপাশা উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি ও ধর্মপাশা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সখাইড়-রাজাপুর (দক্ষিণ) ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোকারম হোসেন।
আজ সোমবার (৩ জানুয়ারী) সকাল ১১টায় দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে- ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জুবায়ের পাশা হিমুর পক্ষে গত রবিবার (২ জানুয়ারী) সন্ধ্যায় নির্বাচনী সভা হয়। সেই সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন ধর্মপাশা উপজেলার ২ ইউনিয়নের ২ চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম চৌধুরী ও মোকারম হোসেনকে আওয়ামীলীগ থেকে বহিস্কারের ঘোষনা দেন।
এব্যাপারে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন সাংবাদিকদের বলেন- আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারণে ধর্মপাশা উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকারম হোসেনকে শোকজ করে কারণ দর্শানোর জন্য বলা হয়েছিল। কিন্তু তারা কোন জবাব না নেওয়ার কারণে আমাদের সভাপতি মতিউর রহমানের সাথে পরামর্শ করে ২জনকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়। দলীয় শৃঙ্খলা অমান্য করার অপরাধে এর আগে আরো ৯জনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির