editor
প্রকাশিত: 7:41 PM, February 7, 2022

বিজিবি কর্তৃক মামলা প্রত্যাহারের দাবীতে জনপ্রতিনিধিদের স্বারকলিপি
জৈন্তাপুরে জনপ্রতিনিধির নামে বিজিবি কর্তৃক মামলা প্রত্যাহারের দাবীতে সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
(৬ ফেব্রুয়ারী) রবিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসশক মোঃ মজিবর রহমানের কাছে স্বারকলিপি প্রদান করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়াম্যান কামাল আহমদ সহ স্থানীয় জনপ্রতিধিগন। গত ২ ফেব্রুয়ারী সিলেট-তামাবিল সড়কের দরবস্ত বাজারে বিজিবি কর্তৃক পিকআপ ভ্যান ও চালক আটক এর ঘটনার সূত্রে জৈন্তাপুর মডেল থানায় গত ২ ফেব্রুয়ারী একটি মামলা দায়ের করা হয়। মামলায় স্থানীয় চেয়ারম্যান বাহারুল আলম বাহারকে আসামী করা হয়। জনপ্রতিনিধির নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও অভিযুক্তদের অব্যহতি প্রদানের আবেদন জানিয়ে জেলা প্রশাসক বরাবরে প্রদানকৃত স্বারকলিপিতে স্বাক্ষর করেন।
স্বারকলিপি প্রদানকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পরগনা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মোঃ আবুল মৌলা চৌধুরী, সিলেট জেলা পরিষদ সদস্য মুহিবুল হকা মুহিব, জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, ১নং নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম, ৩নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ৫নং ফতেহপুর ইনউনিয়ন পরিষদের চেয়ারম্যন মোঃ রফিক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভপাতি মোঃ ফয়েজ আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক আব্দুর রহমান, দরবস্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ বশির উদ্দিন সদস্য মুসলিম আলী, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়াম্যান কামরুজ্জামান চৌধুরী।-বিজ্ঞপ্তি
5 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
8 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
6 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 2 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
2 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
5 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
5 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
1 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা