editor
প্রকাশিত: 10:55 PM, May 10, 2021
ডেস্ক রিপোর্ট
সিলেট নগরীর কোতোয়ালি থানাধিন আখালিয়ার সুরমা আবাসিক এলাকায় আকলিমা আক্তার লিমা (১৬) নামের এক নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ মে) রাত ১০ দিকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে সিলেট কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ।
আকলিমা আক্তার লিমা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং গ্রামের আব্দুল আহাদ শিবলুর মেয়ে। তারা সুরমা আবাসিক এলাকার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিনের (রেনেসা-২) বাসায় ভাড়াটে থাকতেন।
আকলিমা আক্তার লিমা আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক ধারনা। তার হাতে কাটার দাগ পাওয়া গেছে। পুলিশ বলছে- আত্মহত্যার আগে ভাঙা গ্লাসের টুকরো দিয়ে সে তার হাতে কিছু লেখার চেষ্টা করছিলো হয়তো।
কোতোয়ালি থানার ওসি তদন্ত মো. ইয়াসিন রাত সাড়ে ১০টার দিকে সিলেটভিউ-কে বলেন, খবর পেয়ে আমরা ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারনা যাচ্ছে- সে আত্মহত্যা করেছে এবং আত্মহত্যার আগে ভাঙা গ্লাসের টুকরো দিয়ে সে তার হাতে কিছু লেখার চেষ্টা করছিলো। ঝুলন্ত লাশের পাশে একট ভাঙা গ্লাসের টুকরো পাওয়া গেছে। তবে শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ