editor
প্রকাশিত: 2:50 PM, January 3, 2024
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর কাছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আকতার আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা এর বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন ও ঘুষ-দূর্নীতির অভিযোগ দায়ের করেন।
গত ২৮ ডিসেম্বর এই অভিয়োগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা সিলেট-৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব (নৌকা মার্কা) এর পক্ষে সরাসরি অবস্থান নিয়ে ও স্বতন্ত্র প্রার্থীগণের বিপক্ষে অবস্থান নিয়ে এলাকায় আলোচন-সমালোচনার জন্ম দিয়েছেন। যা সাধারণ জনগনের সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহনের পক্ষে নগ্ন হস্তক্ষেপ করবে। হাবিবুর রহমান হাবিব মনোনয়ন পাওয়ার পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা তাহার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং স্বতন্ত্র প্রার্থীগণের নেতাকর্মী ও সমর্থকদের নামে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীদের নেতাকর্মী ও সমর্থকদের মামলা দিয়ে এখন এলাকাছাড়া করেছে।
এছাড়া প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার একটি গোপন চুক্তি হয়েছে যদি তিনি নির্বাচনে জয়লাভ করেন তাহলে তাকে ২ (দুই) কোটি টাকা উপহার স্বরুপ প্রদান করবেন। ধারণা করা হচ্ছে, ইতোপূর্বে তাদের মধ্যে বড় ধরনের লেনদেন সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা তাহার সরকারি কাজ বাদ দিয়ে নিজেই এলাকার বিভিন্ন চেয়্যারম্যান-মেম্বারদের সাথে নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন ও উপজেলা পরিষদে আসা সংশ্লিষ্ঠ বিভিন্ন শ্রেণী-পেশার লোকদের নিকট তিনি সুকৌশলে হাবিবুর রহমান হাবিবের নৌকার পক্ষে ভোট প্রদানে চাপ প্রয়োগ করে যাচ্ছে। তা না হলে নির্বাচন পরবর্তী তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। এতে করে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যাহা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাধা হয়ে দাড়াতে পারে।
উল্লেখ্য যে, গত ২৬ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করেন, সেখানে তিনি অভিযোগ করেন যে নৌকার প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা তার নেতাকর্মী ও সমর্থকদের মারধর, হুমকি ও নির্বাচনী পোষ্টার-লিফলেট ছিড়ে ফেলে এলাকা থেকে তাড়িয়ে দেন।
সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ব্যাপারে নিরব ভূমিকা পালন করে যাচ্ছেন। ফেঞ্চুগঞ্জ উগজেলা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকাকে অনতিবিলম্বে অন্যত্র বদলী করতে ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসী দাবী জানান।
সিলেট-৩ আসনে আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিতব্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকাকে জরুরী ভিত্তিতে অন্যত্র বদলী পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে জোর দাবী জানান।
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও লালাবাজার আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,