editor
প্রকাশিত: 7:01 PM, January 16, 2024
সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে স্থাপিত বিলবোর্ডগুলোর ভাড়া বাবদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিকট সাড়ে ৩০ লক্ষাধিক টাকা বকেয়া পড়ে আছে সিটি কর্পোরেশনের। একাধিকবার নোটিশ দেয়া সত্ত্বেও তারা বকেয়া পরিশোধ করছেনা।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বিলবোর্ড থেকে অপসারণ করেছেন সিসিকের ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, নগরীর সুবিদবাজার ও পাঠানটুলা এলাকার বিলবোর্ডগুলোতে বিজ্ঞাপন দেয়া ৭ প্রতিষ্ঠানের কাছে ৩০ লাখ ৬৫ হাজার টাকা বকেয়া পায় সিসিক। একাধিকার নোটিশ দিলেও বকেয়া পরিশোধ না করায় মঙ্গলবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে বিলবোর্ডগুলো থেকে এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্বে ছিলেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান। সহযোগিতা করেন সিলেট মহানগর পুলিশের একটি টিম।
এদিকে পঁচা-বাসি মংস সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও রান্নার মসলায় কৃত্রিম রং ব্যবহারের দায়ে ৩ রেস্টুরেন্টকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সিলেট সিটি করপোরেশন এ অভিযান চালায়। দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযানে সুবিদবাজার পয়েন্ট এলাকার ৩ রেস্টুরেন্টকে জরিমানা করা হয়। এর মধ্যে একটি রেস্টুরেন্টে ফ্রিজে পঁচা-বাসি মংস সংরক্ষণ, আরেকটির রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও অন্যটিতে মাছ-মাংস রান্নার মসলায় কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছিলো। দুটি রেস্টুরেন্টকে ১০ হাজার করে এবং একটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানের নেতৃত্বে ছিলেন সিসিক’র প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান। সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি টিম।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট